কেমন কাটছে দিন:
২৯ শে জানুয়ারি, ২০০৬ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগে লেখার কথা দু'সপ্তাহ ধরে ভাবছি, কিন্তু সময় করে উঠতে পারছি না। তার উপরে আবার আমার কাশ শুরু হয়ে গেছে। তাই ব্যস্ততা আরও বেড়েছে। কিন্তু সামহোয়্যার ইন-এ ব্লগিং বেশ জমে উঠেছে। নানান ধরণের লেখা আর মন্তব্য বৈচিএ্য নিয়ে এসেছে। প্রবাসে ইন্টারনেটে আর ডিশ টিভির সুবাদে বাংলাদেশের খবরাখবর তেমন একটা মিস্ করি না। শুধু মিস্ করি প্রিয়জনদেরকে। তাই ভাবছি, এখানে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি ও তার আশে-পাশের এলাকাগুলোতে প্রবাসী বাঙালীরা কেমন আছে, কিভাবে কাটছে তাদের জীবন তা তুলে ধরার চেস্টা করব। আমাদের আশেপাশে বেশ ক'টি বাঙালী দোকান ভালই জমে উঠেছে, যেখান থেকে আমরা মাছ-মুরগীসহ বোম্বে বা রুচি চানাচুর কিনে থাকি। সেকথা অন্য আরেক দিন।
আজ আমার পছন্দে যোগ করলাম আমাদের স্থানীয় রেডিও চ্যানেল ডাবলইউটিপি। এখানে গাড়ীতে বসার আগে একবার হলেও আবহাওয়া ও ট্রাফিক নিউজটা আমরা শুনে নেই। আপনারা চাইলে ওয়েবে শুনতে পারেন 24 ঘন্টা ধরে চলমান এই নিউজ চ্যানেলটি। আমাদের এখানকার চলমান জীবনে সংবাদ আর ট্রাফিক নিউজ একেবারে একান্ত সংগী। এখানে যানজট খুবই বাড়ছে। তাই সময় বাঁচাবার জন্য বেছে নিতে হয় গন্তব্যে যাওয়ার জন্য বিকল্প রাস্তাটি। ব্যাপারটা একটু হাস্যকর, কিন্ত আমাদের জন্য কঠিন বাস্তবতা। পরে আবার কথা হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন