বিপরীত চরিত্রে অভিনয়
৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ কি লিখব বুঝে উঠতে পারছিলাম না । হঠাৎ মনে পড়লো, আরে এই আমি তো অনেক বদলে গিয়েছি । ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, গতকাল আমাদের পরীক্ষা শেষ হল । পরীক্ষা কেমন হয়েছে সেটা না হয় নাই বললাম (কারণ, যথারীতি খুবই খারাপ হয়েছে) । তবে আমি খুব খুশি এই ভেবে যে, অন্তত পরীক্ষা নামক ঝামেলার হাত থেকে তো রেহাই পাওয়া গেল। এখন প্রায় এক মাসের অবসর (যদিও বরাবরের মত অনেক অবাস্তবায়নযোগ্য পরিকল্পনা করে রেখেছি ) ।
আমার লেখা যে কতটা অগোছালো তা নিশ্চয় এতক্ষণে পাঠকরা বুঝতে পারছেন। শুরু করেছিলাম বদলানো দিয়ে আর এরই মধ্যে প্রসঙ্গ পরিবর্তন ! যা বলছিলাম, বদলানোর কথা । সেটাই বলছি । পরীক্ষা শেষে হলে থাকার পাত্র আমি কোনো কালেই ছিলাম না ; যেদিন পরীক্ষা শেষ তার পরদিন-ই বাসার উদ্দেশ্যে যাত্রা । কিন্তু এবারই ব্যতিক্রম । আজ যাওয়া হল না ; হয়ত কয়েকটা দিন পরেই যাব । তবে কি কারণে যাওয়া হল না সেটা এখানে উল্লেখ করছি না ।
আজ সারাদিন বিষণ্ণ মনে একা একা কি যেন ভাবছিলাম । কি যে হয়েছে আমার ! জানি না । এবারের পরীক্ষা শেষটা কেমন যেন নিরানন্দ ভাবে কাটছে । তবে ব্লগের পাতায় লেখার সময় নিজেকে কিছুটা হালকা লাগছিল । যাক, অবশেষে একটা নতুন কিছু তো পাওয়া গেল। পরিশেষে সামহোয়ার-ইন-ব্লগ কে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন । শুভ রাত্রি ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬
বোবা কান্না.....
আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন