somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখানেই আমাদের বিবেকের বড় পরিচয় পাওয়া যায়

১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাভার এবং আশুলিয়ায় শ্রমিকদের টানা অসন্তোষ চলাকালীন কারখানা ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ করে প্রায় ১৩শজন শ্রমিকের নামে মামলা দায়ের করেছেন কারখানার মালিক কর্তৃপক্ষ। এই ঘটনায় সাভার থানায় দুটি এবং আশুলিয়া থানায় ৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত সাভার এবং আশুলিয়ায় হতে প্রায় ২৫ জনকে গ্রেফতার করেছেন পুলিশ।প্রশ্ন থেকে যায় আজ যদি
নিজের ন্যায্য পাওনা দাবী আদায়ের লক্ষ্যে যেয়ে হয়ে যেতে হয় ফেরারী তাহলে মানুষ যেয়ে দাঁড়াবে কার কাছে ? তাহলে কি ধরে নিতে হবে এদেশের কোনো মানুষের নাগরিত্ব নেই সবাই আমরা এদেশের শরনার্থী বা প্রবাসী।যেখানে নিজের ন্যায্য পাওনা নিয়ে টাণা হেচরা সেখানে চুরি আর লুটপাটের সময় কোথায় ?আর তাছাড়াও বেশির ভাগ ক্ষেত্রে শ্রমিকরাতো কারখানার বাহিরে মেন রাস্তার মাঝেই বসে আন্দলোন করতেছিল।এখানেই আমাদের বিবেকের বড় পরিচয় পাওয়া যায়।

পুলিশ এবং মামলা সূত্র মতে ৯ই জানুয়ারি আশুলিয়া মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেড ফ্যাক্টরি-২ এর নিরাপত্তা কর্মকর্তা মো: আ: সালাম বাদী হয়ে ভাঙচুর এবং চুরি করে ২৮-২৯ লাখ টাকার ক্ষতির অভিযোগে ৫৫ জন শ্রমিকের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০০-৩০০ জন ব্যাক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গত ১১ জানুয়ারি আশুলিয়ার নীট এশিয়া লি: কারখানার প্রধান ব্যবস্থাপক মো: আনোয়ারুল ইসলাম বাদী হয়ে কারখানা ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে ৫০ শ্রমিকের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

একই দিনে অরবিট অ্যাপারেলস লি: এর পক্ষে মো:শফিকুল ইসলাম বাদী হয়ে বেআইনিভাবে কারখানায় প্রবেশ করে ভাঙচুর এবং চুরির অভিযোগে অজ্ঞাতনামা ৪০-৫০ জনের নামে একটি মামলা দায়ের করেন। ওইদিনই আশুলিার এ.আর জিন্স প্রোডিউসার লি: এর এইচআর এডমিন মো: শাহ আজিজ কারখানা ভাঙচুর ও মেশিনারিজ চুরির অভিযোগে ৬২ জন শ্রমিকের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনের নামে একটি মামলা দায়ের করেন। ওই দিনই মাহমুদ ফ্যাশন লি: এর সিনিয়র এক্সিকিউটিভ মো: শাহ-আলম বাদী হয়ে ২৯ জন শ্রমিকের নাম উল্লেখ করে ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন।অন্যদিকে ১২ই জানুয়ারি হামিম গ্রুপের সিকিউরিটি গার্ড মো: জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২ কোটি টাকার ক্ষতির অভিযোগ এনে অজ্ঞাত ৫০-৬০ বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এই ব্যাপারে আশুলিয়া থানার ওসি তদন্ত জাবেদ মাসুদ জানান শ্রমিক অসন্তোষের ঘটনায় কারখানা ভাঙচুর এবং লুটপাটসহ আশুলিয়া থানায় এখন পর্যন্ত ৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাতনামাসহ ৮৮১ জনকে আসামি করা হয়েছে। তাছাড়াও এখন পর্যন্ত আশুলিয়া থানায় প্রায় ১২ জনকে গ্রেফতার করেছে।অন্যদিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আওয়াল জানান শ্রমিক অসন্তোষের ঘটনায় দুটি পোশাক কারখানা কর্তৃপক্ষ ১৮ জনের নাম উল্লেখ করে ও ৪০০ জন অজ্ঞাতনামাসহ মোট ৪১৮ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র: বাংলাদেশ অনলাইন নিউজ ।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

লিখেছেন নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

×