আমি হারিয়ে যাব,চলে যাব দূরে,
আমার এই কন্ঠ বাজিবেনা আর একই সুরে ।
আমি আর আসবোনা ফিরে,তোমাদেরই ভীড়ে,
আমায় তোমরা আর খুঁজে পাবেনা সেই চিরচেনা নীড়ে ।
অন্যায়ের বিরুদ্ধে আমি আর বলিব না কোন কথা,
আমি আর দিবনা কাহারে ও কোন ব্যথা ।
তোমরা সবাই ভুলে যেও আমায়,
আমার বিয়োগে তোমরা করিওনা হায়হায় ।
নিষ্ঠুর যারা,আছে তারা,কেবল তাদের হবে কিছু উপায়,
তোমরা আদর্শবানেরা হয়োনা নিরুপায় ।
দোর খুলে,ফের হয়ে পাবেনাকো আমায় খুঁজে,
আমি যে হারিয়ে গেছি,নিওগো তা তোমরা বুঝে ।
তবুও ইনশাআল্লাহ আমি চিরকাল থাকবো তোমাদেরই মাঝে ।
হয়তো তোমরা আমায় খুঁজে পাবে অন্যরকম সাজে ।
পঁচে গলে নিঃশেষ হয়ে ধ্বংষ হবে আমারই কঙ্কাল,
তবুও আমি এই পৃথিবীর বুকে থাকবো চিরকাল ।
আমার দেহত্যাগ মৃত্যু নয়,
কীর্তি হচ্ছে অমরত্বের পরিচয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




