somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি নজরুল এবং একটি মৃত্যুবার্ষিকী

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্য-মানবতার কবি, প্রেমের কবি, বিদ্রোহের তূর্যবাদক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ৷ এই সুবাদে শহীদ মিনার থেকে নাট্যমঞ্চ, রাজপথ থেকে ফেসবুক সর্বত্রব্যাপী চলছে শোক যজ্ঞ। বাঙালী আর কিছু না পারলেও একটা জিনিস খুউব ভালো পারে; পৃথিবীর আর কোথাও হয়তো বাঙালীদের মত "দিবস" পালনে এত পটু না!! তা যে দিবসই হোক না কেনো।
আমাদের সমাজ ব্যবস্থার একটা বিশেষ রোগ আছে, তাহলো আমরা যা ধারন করি না সেটাই নির্লজ্জের মতো প্রসব করে ফেলি। আজ সারাটাদিন অনলাইলে, অফলাইনে বহুবার দেখলাম, কবি নজরুল ইসলাম কে ধর্মের কবি বলে প্রচার করতে, তাকে উল্লেখিত ধর্মের জন্যই সৃষ্টি করা হয়েছে এমনও কথা অকপটে বলে ফেলতেছে অনেকেই !!!
সেন্স অফ হিউম্যনিজম থাকা অবস্থায় কবি কখনই নিজেকে একটি গুষ্টির বা একটি ধর্মের কবি হিসেবে কখনই নিজেকে পরিচয় দেন নাই। তার বহুমুখী লেখায় তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান কে যতটা না প্রাধান্য দিয়েছেন তার চেয়ে বেশী প্রাধান্য দিয়েছেন অসাম্প্রদায়িক একটি সমাজের উপর। আর এটা করতে গিয়ে নিজেকে ইশ্বরের সাথেও তুলনা করেছেন তার লেখায়, হ্যা ! তিনি হাম, নাত কেরাত, গজল সহ বিভিন্ন হিন্দুয়ানী গানের জনক তার মানে এই নয় তিনি একটি সম্প্রদায়ের এজমালি কবি !! এর একটি যথোপযুক্ত উদাহার হলো, কবির সান্তানদের নাম : তাঁর চারটি সন্তানের নাম রেখেছিলেন হিন্দু মুসলমানের মিলিত ঐতিহ্য ও পুরানের আলোকে৷ তাঁর প্রথম সন্তানের নাম রেখেছিলেন কৃষ্ণ মুহাম্মদ৷ বাকিদের নামকরণ করা হয়; অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ৷'' এই নামগুলি বিশ্লেষণ করলেও কবির ধর্মানুরাগ সম্পর্কে সামান্যতম ওয়াকিবহাল হওয়া যায়।
কাউকে ভালোবাসা দোষের কিছু নয়, তাই বলে তার সম্পর্কে পুরপুরি না জেনে তার দৃষ্টি ভঙ্গি কে বিকৃত করার রাইট কারোর নেই।।

"জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াৎ করছে জুয়া
ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয় তো মোয়া।
......
জানিস নাকি ধর্ম সে যে বর্মসম সহনশীল
তাই কি ভাই ভাঙতে পারে ছোঁওয়া ছুঁয়ির ছোট্ট ঢিল?
যে জাত-ধর্ম ঠুনকো এত
আজ না হয় কাল ভাঙবে সে তো৷
যাক না সে জাত জাহান্নামে রইবে মানুষ নাই পরোয়া৷"
__কাজী নজরুল ইসলাম
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×