আচ্ছা
ভালোবাসার রং কেমন লাল,নীল নাকি কালো?
ভালোবাসায় কি থাকে আলো?
যে আলোর বিচ্ছুরনে আসে নতুন প্রভাত।
আচ্ছা ভালোবাসা কি স্বপ্নের মত?
যে স্বপ্নের স্ফূরনে জীবন হয় উদ্ভাসিত।
নাকি ভালোবাসা মৃত্যুর মত?
যার আলিঙ্গনে দাফন হয় স্বপ্ন শতশত।
নাকি ভালোবাসা আকাশের বুকে জ্বলজ্বলে চন্দ্রিমা?
রাত পুরোলেই হারিয়ে যাওয়া?
ভালবাসা কি তবে দ্বিমুখী সাপ?
যেখানে ঐশ্বর্য সেখানেই স্বপ্নোলাপ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



