রণবীর কাপুরের মেয়ে ভক্তরা এ খবরটি শুনে হয়তো হতাশ হবেন। খবরটি হলো, রণবীর কাপুর অভিনীত বিতর্কিত দৃশ্যটি শেষ পর্যন্ত রাখা হচ্ছে না মুভিতে। বলা হচ্ছে, এ বছরের সবচেয়ে বেশি প্রতীক্ষিত মুভি হলো সাভারিয়া। এর গান এরই মধ্যে হিট হয়েছে। মুভির যাব সে তেরি ন্যায়না গানের একটি দৃশ্যে দেখানো হয় যে, রণবীর কাপুর শুধু একটি তোয়ালে পরে রয়েছেন এবং এক সময় সেটি খুলে পড়ে যায়। বিতর্কিত নুড এ দৃশ্যটি আটকা পড়েছে সেন্সর বোর্ডের লকারে। অবশ্য সেন্সর বোর্ড ডিরেক্টর বানসালিকে অফার দিয়েছিল ইচ্ছা করলে তিনি মুভিতে দৃশ্যটি রাখতে পারেন তবে তার জন্য তাকে নিতে হবে আলাদা একটি অ্যাডাল্ট সার্টিফিকেট। কিন্তু সঞ্জয় লীলা বানসালি মাত্র একটি শটের জন্য দর্শকদের বিশাল একটি অংশ হারাতে চাননি। এ প্রসঙ্গে তিনি বলেছেন- সত্যি বলতে গেলে, সেন্সর বোর্ডের বেশ কয়েকজন মেম্বার যারা এ মুভিটি ভালোবেসেছেন তারা আমাকে বলেছেন, দৃশ্যটি বাদ দিতে এবং ইউ (ইউনিভার্সাল) সার্টিফিকেট নিয়ে মুভিটি রিলিজ করতে। যদিও নীতিগতভাবে ক্রিয়েটিভিটির দিক থেকে মুভি থেকে দৃশ্য বাদ দেয়ার পক্ষে আমি নই, কিন্তু এবার আমি রাজি হয়েছি। এ দৃশ্যটি অবশ্য মুভির স্টোরির ওপর কোনো প্রভাব ফেলবে না। সেন্সর বোর্ডের সার্টিফিকেটসহ মুভিটি এখন আগামী ৯ নভেম্বর রিলিজ পাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
উল্লেখ্য, মুভিটিতে মূল চরিত্রগুলোতে অভিনয় করছেন রণবীর কাপুর, সোনাম কাপুর, সালমান খান ও রানি মুখার্জি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


