somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেলজিক গল্প ৪৯৭০

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেলজিক গল্প ৪৯৭০
১
কুউউউ ঝিক ঝিক, ঝিক ঝিক।
পার্বতীপুর স্টেশনে ট্রেন টা এসে থামলো। এখানে ট্রেন ৪৫ মিনিট দাড়াবে। ড্রাইভার চেঞ্জ হবে, ইঞ্জিন চেঞ্জ হবে, লাইন চেঞ্জ হবে। ও আচ্ছা বলতে ভুলে গেছি নূতন দুইটা বগিও লাগানো হবে। ছাদের উপরে, দরজায়, টয়লেটের ভেতরে, দুই বগির ফাকে কোথাও তিল পরিমান যায়গা নেই। এডভেঞ্চারের নেশায় মত্ব একদল তরূন যায়গা করে নিয়েছে ছাদের উপরে, বেসুরো আর হেড়ে গলায় গাইছে গগনবিদারী গান।
২
ডিজেল আর মবিল বিক্রির টাকায় কেনা ভাজা ইলিশ মাছ আর ভাত খেয়ে স্টেশনের দিকে দৌড় দিল ড্রাইভার রফিক। ট্রেনটা আজ তারই চালানোর কথা।
৩
প্রচন্ড শব্দে আর্তনাদ আর প্রতিবাদ জানিয়ে যাত্রা শুরূ করলাম আমি। আমি এই ট্রেনের ইঞ্জিন। কত নাম ডাক সুনাম আর গর্ব ছিল আমার। শৌর্যবীর্য আর ক্ষমতায় আমার চেয়ে পারদর্শি আর কোন অটোমোবাইলের ছিল না। সেই আমার নিজেকে এখন ভারবাহী গাধার মত মনে হয়। ধারন ক্ষমতার চারগুন যাত্রী নিয়ে আমি চড়ে বেড়াচ্ছি শহর বন্দর নগর। আজ আরো বাড়তি দুইটা বগি লাগিয়ে দিয়েছে আমার ল্যাজে। মন মেজাজ আগুনের মত গরম। প্রবল শ্বব্দে গালি দিতে দিতে আমি এগিয়ে চলেছি আমার লক্ষ্য স্থলের দিকে। আপনার আমার এই গালির শব্দকেই ইঞ্জিনের ঘটাং ঘটাং আওয়াজ বলে শুনতে পাচ্ছেন। যদি আসলে আমার মনের কথা শুনতে পারতেন তাহলে লজ্জায় আপনাদের কান খসে পরে যেত। এইসব গালি আমার মত অভিজাত মেশিনের মুখে মানায় না। কিন্তু এখন আমি আর অভিজাত নই আমি এখন একটা ভারবাহী পশূ। এইসব গালি শিখেছি স্টেশনের কুলি, আর ছিন্নমূল মানুষের কাছথেকে।
যা বলছিলাম, আজ লোড একটু বেশীই হয়ে গেছে। প্রচন্ড কস্ট হচ্ছে আমার লক্ষ্যস্থলের দিকে এগিয়ে যেতে। দম বের হয়ে যাচ্ছে। আচ্ছা এটাতো আমার লক্ষ্যস্থল নয়। এটাতো আপনাদের লক্ষ্যস্থল। আমার লক্ষ্যস্থল আর কৌতুহলের যায়গা হচ্ছে মাঠের ঐ পাশে বিকালে যেখানে সূর্যটা ডুবে যায় ঠিক সেখানে।
মাথা গরম হয়ে যাচ্ছে।
৪
অবৈধ টাকায় কেনা ঈলিশ মাছ, আজ একটু বেশীই খাওয়া হয়েছে। বেশ ঘুম ঘুম পাচ্ছে ড্রাইভার রফিকের।
এডভেঞ্চার প্রিয় ছেলেগুলা এখন এক হিজরাকে নাচাচ্ছে ছাদের উপরে, সেই সাথে নিজেরাও নাচছে।
বাদাম বিক্রি করছিল সালাম, পকেটমার আবদুল, স্কুল শিক্ষক জালাল। ধান বিক্রির টাকা নিয়ে ফিরছিল কৃষক সগীর।
ঘুম ঘুম ঘুম রফিক ড্রাইভার ঘুমায়।
৫
শালার আর কতকাল আমি এভাবেই ছুটেযাবো।
কতকাল,,,,,,,,
আর কতকাল,,,,,,,,,,,,
আজ আমি যাবোই সূর্য যেখানে ডুবে সেই যায়গায়। সুতরাং লাইন থেকে ছুটে গেলাম আমি।
ধান ক্ষেত, তার পরে গ্রাম, তার পরে দিগন্ত বিস্তৃত মাঠ। ওইতো অই মাঠের পরেই সূর্য ডুবছে। যাচ্ছি আমি কুউউউউউউউউ ঝিক ঝিক ঝিক ঝিক।
৬
খবরে প্রকাশ, অতিরিক্ত ওজন আর ড্রাইভারের ঘুমিয়ে যাওয়ার কারনে ট্রেন লাইনচ্যুত। প্রচুর প্রানহানী আর হতাহতের আশংকা। প্রথম চার বগি এবং ইঞ্জিন এমন ভাবে দুমরে মুচরে গেছে যে উপরে ভিতরে আর পাশে যারা ছিল তারা সবাই নিহত বলে ধারনা করা হচ্ছে।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×