তোমার কবিতা কি যে লিখ
ছন্দ ও নাই তার টন্দ ও নাই
আমি কবি মানুষটাই এমন
সমান্তরাল কবিতা লিখতে জানি না
বেশ এলোমেলো উথাল পাথাল
আমার সাথে কথা বলতে এসো
তুমি ভরহীন মেরুদণ্ড শির করে,
আকাশ থেকে পরে যাবে।
বনের পাহাড়ের ঝারনার
খাদের জলরাশির সাথে।
তোমাদের জীবনের রঙের সাথে আমি নির্বাক।
কবির আজ ছন্দ বানাবার বিলাসিতা নেই
কবি আজ কবিতা লিখছে তো বটে।
সত্যিটা তো বলতেই হবে।
ছন্দের নির্লজ্জ তা তোমার আমার
বাহারি রঙের।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



