বৃষ্টিতে ভেজা পৃথিবীর
আদিম বনভূমি বিষণই উষ্ণ
বাতাসে সরোদের সুর
বেজে চলেছে বেজেই চলেছে
তোমার আমার অনুভবের মরমে
জানোয়ারের হৃদপিণ্ডের সম চলনে
বনভুমি ধূলার আজ ধূলার ভূমি
ভাঙ্গা সরোদের জন্মভূমি, আমার ও তাই
বাতাসে সরোদের সুর তবুও বেজে চলেছে
ভেজা নরম মাটিতে ভৌতিক পায়ের চিহ্ন ।
অন্ধকার আরও অন্ধকারে
পায়ের চিহ্ন বাদুড় বেশে
উড়ে যাচ্ছে আরও উচুতে
এক পাল বাদুড় আরও অন্ধকারে
হেঁটে হেঁটে বহুদূর আরও অন্ধকারে ।
বাদুরেরও বিবেক আছে
তোমায় আমায় অভিশাপ দিতেও
বেসুমার ভুলে যাবে ।
আজও অন্ধকারে আদিম বনভুমি
জন্তুর চেয়ে জুন্ততে পরিপূর্ণ ।
বৃষ্টিতে জুন্তুতে আজও
অন্ধকারে আদিম বনভুমি
জন্তুর চেয়ে জুন্ততে পরিপূর্ণ ।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



