somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুজবে কান দিবেন না, চোখ কান খোলা রাখুন, বুঝেশুনে খবর প্রকাশ করুন...

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একজন স্বাস্থ্য কর্মি, আজ আমাদের
ওয়ার্ডে ভিটামিন এ ক্যাম্পাইন এর
দায়িত্ব ছিল আমার এক সহকর্মী বড়
আপার । হরতালের
কারনে তিনি চট্টগ্রাম শহর
থেকে আসতে পারবেন না তাই
আমাকে ফোন করে অনুরুধ করলেন
যাতে ক্যাম্পাইন টা আমি করি,
যদিও আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
এ কর্মরত । বাচ্চাদের এই রকম
ভিটামিন খাওয়ানোর আমার আগে থেকেই
উত্সাহ ছিল আর চিন্তা করলাম অফিসেও
যেতে হবেনা বাসার পাশেই কাজ করব ।
যথারিতী সকালে ভিটামিন এ আর
কৃমিনাশক ট্যাবলেট নিয়ে গেলাম
কর্মস্থলে । খবু ভাল লাগলো এবং সুন্দর
ভাবেই আমার কাজ করতে ছিলাম । প্রায়
আমার এলাকার সব বাচ্চাকে ভিটামিন
এ খাওয়ানো শেষ । কৃমিনাশক
ট্যাবলেটে যেহেতু একটু
পার্শপ্রতিকৃয়া ছিল তাই আমি যথেষ্ট
সর্তকতার সাথে খাওয়াই । তখন মনে হয়
১২:১০ পিএম ! হঠাত্ একজন ফোন
দিয়ে বলে নোয়াখালির
দিকে নাকি পলিও খেয়ে কয়
একটি বাচ্চা মারা গেছে, আমি মোটেও
বিচলিত না হয়ে তাকে বুঝাবার
চেষ্টা করলাম এবং বললাম এটা গুজব
ছাড়া আর কিছু নয় । এক শ্রেনির অসাদু
লোক এই সব গুজব ছড়ায় ।
কিছুদিন আগে পাকিস্তানে পোলিও
টিকা কর্মসূচি চলাকালে দেশটির
উগ্রপন্থী বন্দুকধারীদের গুলিতেপ্রাণ
হারায় ৬ টিকাদানকর্মী।
ফলশ্রুতিতে দেশটিতে টিকাদান
কর্মসূচী বন্ধ করে দেয় জাতিসংঘ।
ডব্লিওএইচও-র রিপোর্টে প্রকাশ
পাকিস্তানে ৩৫ লাখ শিশু এখন পোলিও
ঝুঁকিতে।
ঠিক একই কায়দায়
বাংলাদেশে ভিটামিন এ ক্যাপসুল
কর্মসূচি বন্ধ করতে ছড়ানো হচ্ছে গুজব।
ফেইসবুকের কিছু
পেইজ বিষয়টি নিয়ে এতোটাই
প্রচারণা চালাচ্ছে যাতে সহজেই
বোঝা যায় এই গুজব প্রি-প্লেনড।
বাস্তবে এ ধরনের কিছুই ঘটেনি।
আমাদের এলাকার সাধারন মানুষের
তথ্যমতে কেউইবলতে পারছে না কোথায়
শিশু অসুস্থহয়েছে, কেউ
শুনেছে নোয়াখালিতে মারেগেছে আর
নোয়াখালির মানুষ শুনেছে চট্টগ্রামে।
তবে সবাই শিশুদের
নিয়ে ভীড় করছে হাসপাতালে।
আমি যেহেতু একজন স্বাস্থ্য কর্মি তাই
ভাল করেই জানি যে, ভিটামিন এ
ক্যাপসুল এর সাথে যে কৃমিনাশক
ওষুধটি খাওয়ানো হয়েছে সেটি ভরা পেটে তা না খাওয়ালে শিশুদের
বমি বা ঘুমের ভাব আসতে পারে। যেসব
শিশুর পূর্ব থেকে পেটখারাপ
থাকে বা খালি পেটে যেসব শিশুদের
কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়েছে তাদের
একটু বমি বা পাতলা পায়খানার
সমস্যা হতে পারে। এছাড়া কৃমির ওষুধ
খাওয়ানোর পর অতিরিক্ত গরমের
কারনে এ ধরনের সমস্যা হতে পারে।
তবে এসব উপসর্গ খুবই সাধারণ সমস্যা।
এতে ভীত না হয়ে শিশুটিকে শুধু মাত্র
ওরস্যালাইন অথবা ঠান্ডা পানি
খাওয়ালেই দ্রুত সেরে উঠবে শিশু।
তাই সবাইকে অনুরুধ করবো খবর
প্রকাশের আগে একটু সত্য টা জেনে করুন
না হয় আপনার একটু ভুলের জন্যই
টিকাদান কর্মসূচী বন্দ
করেদিবে জাতিসঃঘ, আর তখন পোলিও
ঝুঁকিতে থাকবে আপনার আমাদেরই
সন্তানেরা ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×