somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবং আমি অতঃপর বৃষ্টি

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এখনও আছি !
সেই রাস্তার পাশে সস্তা চায়ের
দোকানে । বৃষ্টি দেখি ।
ফোঁটা ফোঁটা বৃষ্টি । কখন
সে বৃষ্টি থামে আর
কবে বাড়ি ফিরবো জানা নেই । তবে এই
পণ যতক্ষন না বৃষ্টি থামে ততক্ষন
আছি এ সস্তা চায়ের দোকানে ।
সারাদিন প্রচন্ড মাথাবেথার
কারনে বৈশাখের প্রথম বৃষ্টি আজ
উপভোগ করার সুযোগ হয়নি আমার ।
হয়তো চাইলে পারতাম একটু বৃষ্টি ছুঁতে,
নিজেকে সপে দিতে বৃষ্টির কাছে ।
কিন্তু কেন যেন মনে হলো বৃষ্টির
বুঝি অনেক পরিবর্তন হয়েছে ।
বৃষ্টি এখন আর কোন দুঃখির দুঃখ কষ্ট
ধুয়ে মুছে পরিস্কার করে দেয় না ।
কারো হতাশার নীল বেদনার হাহাকার
তার ঝুম ঝুম শব্দে চাপা পড়েনা । কেউ
শূন্যতায় থাকলে বুঝি এখন আর বৃষ্টির
কিছু যায় আসেনা ।
তাই হয়তো অবাক অভিমানে আমিও আর
একফোঁটা বৃষ্টির জল গাঁয়ে মাখবো না ।
খুব ইচ্ছে করছে বৃষ্টিতে কানে হেডফোন
লাগিয়ে শিমুল মোস্তফা, কিংবা হেলাল
হাফিজের কোন কষ্টের
কবিতা শুনতে শুনতে বাসায় যাই । কিন্তু
না । নিজের ইচ্ছের সামনে শক্ত বান
দিয়েছি কদিন হলো । এত
তারাতারি সে বান
ভেঙে যেতে পারে না । মাথাটা বেস
জিন জিন করছে....

: কাকু আরেক কাফ চা দেন,
সাথে একটা সিগারেটও...

গত তিনদিন পর্যন্ত চোখে একফোঁটা ও ঘুম
নেই । হয়তো সে জন্যই এই মাথা ব্যাথা ।
একটু ঘুম হলেই বোধ হয় ঠিক হয়ে যাবে ।
কিন্তু এ হিংস্র রাত আসলেই এখন আমার
প্রচন্ড ভয় হয় ।
সবাই ঘুমোতে থাকে আর আমি যেন
জেগে উঠতে থাকি....

: কি বাবু? চাতো ঠান্ডা হয়ে গেলো ।
: ও আচ্ছা ।

ইদানিং কিছুতে মন বসেনা, কিছু মনেও
থাকে না, এই শুনি এই ভুলে যাই । তাই
হবার বাকি ছিল তাই হচ্ছে । উলট পালট
লাগছে পৃথিবীটা । ক্ষনিকের এ
ভ্রমনে কত কিযে দেখলাম ।
জানিনা আরো কত কিছু দেখার বাকি ।
আজো অফিসে যেতে দেরি হয়ে গেছে । খুব
চাই নিজেকে ব্যাস্ত করে রাখতে,
পারিনা । যন্ত্রমানব
হয়ে থাকতে থাকতে আসলেই যেন
ইলেক্সট্রনিক কোন যন্ত্র হয়ে গেছি ।
এখনো সে যন্ত্র চালু আছে । কখন বন্দ
হয়ে যায় হঠাত্ উপরওয়ালা জানেন ।

৭ ৮ দিন আগের কথা । একটা খুব খারাপ
স্বপ্ন দেখলাম । আমার নিঃশ্বাস
আটকে গেছে, এই
বুঝি সমাপ্তি হলো ভ্রমনের ।
এখনি জীবনের প্রান্ত পুরালো ।
মুক্তি পেলো আর কিছু জীবনের । যে জীবন
গুলো আমার জন্য
বন্দি হয়ে আছে বন্দি খাচায় কোন অচিন
পাখির মত ।
হঠাত্ ঘুম ভেঙে গেলো । বুঝতে পারলাম
আমি বেচে আছি ।
মন খারাপ থাকলেই আমি মন খারাপের
গান শুনি । এটা আমার
একটা বাজে অভ্যাস । কোথায় যেন
শুনে ছিলাম মনের কষ্ট আর গানের কষ্ট
মিলে কাটা কাটি হয়ে যায় ।
আসলে কথাটি একেবারেই ভুল । তখন কষ্ট
গুলো আরো খেয়ালি হয়ে যায় ।

অবশেষে বৃষ্টি থেমেছে । এবার উঠা দরকার ।
কিন্তু মাথা ব্যাথা একটুও কমেনি । যেন আরো তিব্র হয়ে উঠে । মাঝে মাঝে ইচ্ছে করে জীবনের লাগাম
ছেড়ে দিই, সে ছুটে চলুক তার ইচ্ছে মত,
যাক দূরে যতদূরে যেতে পারে । আবার
মাঝে মাঝে ইচ্ছে করে আগুন জ্বালিয়ে সব দুঃখ কষ্ট হতাশা হাহাকার না পাওয়ার বেদনা জ্বালিয়ে ছাই করে পেলি...
কিন্তু পর্যাপ্ত আগুন কোথায়?
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×