somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুয়েটিয়ান স্মৃতি-১

১৬ ই মার্চ, ২০০৯ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রারম্ভিক:
এইচ এস সি পরীক্ষা দিয়াই বাসা- আত্মীয় স্বজন সবদিক দিয়াই চাপে পড়ছিলাম বুয়েট অথবা মেডিকেলে চান্স পাইতেই হইবো। অথচ তখন আমার মেডিকেল বা বুয়েটের পড়াশুনা বা সাবজেক্ট সম্পকে বিন্দুমাত্র ধারনা আছিলো না। পরীক্ষা শেষ হওনের এক সপ্তাহের মধ্যে ওমেকায় ভর্তি করায় দিলো। সেই থাইকা বুয়েটের সাথে পরিচয়। পরে ভাগ্যগুনে চান্স পাইলাম। তাতেও সবার মন ভরাইতে পারলাম না। আমার প্লেছ আছিলো ৩৪২। হেইডাতে সি এস সি বা ইইই কোনডাই পাই না। ইইই না হওনের মায়ের মন খারাপ। এই দিকে আবার আর্কিতে হইছি ৩২। এহন কি পরুম এইডা নিয়া ক্যাচাল লাগছে। মরার উপর খাড়ার ঘা-এর মতো রাজশাহী মেডিকেলে ও চান্স হইয়া গেছে। আত্মীয় স্বজনের মধ্যে মতোবিরোধ আমি কি পরুম হেইডা লইয়া। আমার নিজস্ব মতামত কেউ লয় না। বন্ধু বান্ধবরা হুমকি দিছে ডি ইউ -এর ভর্তি এক্সাম-এ আমারে দেখলে সেইখানেই আমার লাশ ফালাইবো।

সব শেষে বহু অভিজ্ঞ ও গুরুজনের পরামর্শ মতে সিভিলে ভর্তি হইলাম। এইডাতে আমার নিজস্ব কোন ভুমিকা আছিলো না।

ওয়ান ওয়ান@বুয়েট:

বুয়েট সম্পর্কে কোচিং-এ বিগ ব্রাদাররা অনেক কিছু বলছে। তবে প্রথম দিন যাইয়া আমার বুয়েটের ক্যাফেটা দেইখা খুব ভালো লাগছে, বুয়েটের ক্যাফেরই আমি শুধুএ প্লাস দিতে পারি। প্রথম দিনের কথা আমার এখন খুব বেশি মনে নাই। সিভিল বিল্ডিং-এ কেলাস। রুম মে বি ২০৩ অথবা ২০৪। সকাল আটটায়। আমি বরাবরই লেট লতিফ এবং ব্যাকবেন্চার । দৌড়াদৌড়ি কইরা রুম খুইজা, পিছে যাইয়া কোনার দিকে বইলাম। পাশের পোলাডা আছিলো মে বি বিশ্বজিৎ।
কেমিস্ট্রি কেলাশ। নজরুল ইসলাম স্যার আইসা, ঢুইকাই অবাক। ১৩ মায়া প্রথম বাম সারির প্রথম দুই বেন্চিতে আর পিছনে ধু ধু। আর বাকি ৪৭ ডা পোলা চিপাচিপি কইরা ডান সারিতে।

স্যার কইলো, এইটা কি, এইটা ইউনিভার্সিটি। বি স্মার্ট। যাও ওইদিকে যাইয়া বসো। কিন্তু কারো মধ্যে স্মার্টনেস দেখা গেল না। কেউ নড়ে না। শেষে স্যার পিছনের বেন্চির দিকে ইশারা দিলো অ্যাই উঠো ওইদিকে যাইয়া বসো। দূর্ভাগ্যক্রমে/সৌভাগ্যক্রমে আমি আছিলাম শেষের দিকে। উঠতে হইলো।আমরা সেই দিন যারা যারা বামপাশে বইছি ,সারা বুয়েট লাইফই বামপাশেই বইছি। আমরা আমারদের গর্বিত লেফ্টিস(বামপন্থী) বইলা দাবী করতাম। আর মেয়েগো পিছনে কন্টিনিউয়াসলি বসার দরুন আমাগো লগে মেয়েদের খাতির হইলো তাড়াতাড়ি।


চলবে...................

(বুয়েট লাইফে থাকতে কতই না আফসোস করছি -ক্যান যে বুয়েটে আইছিলাম, এইখানে কুনু চার্ম নাই, সুন্দর মাইয়া নাই, বাঁশ খাইতে খাইতে োয়া লুজ হইয়া গ্যাছে,আজ শ্যাষ বেলায় আইসা ক্যান জানি খারাপ লাগতাছে।)

সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০০৯ রাত ৮:২৭
২১টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×