somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ভাষা নাকি পিজিন!

১৫ ই মার্চ, ২০২০ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের চলনে বলনে ও বাংলা ভাষায় ইংরেজী শব্দের যে ব্যাবহার তাতে, আমার মতো ছোট মাথার মানুষের অস্বস্তি এবং আপত্তি দুইই হয়। এ নিয়ে আপত্তি প্রকাশের আগে আমরা বাংলা ভাষায় শব্দ ভান্ডারে উকি দিয়ে দেখবো, গোলাতে ঠিক ক'টা শব্দ আছে! কিন্তু তার ও আগে স্মরন করা দরকার, বাংলা ভাষা ঠিক সংস্কৃত হতে আসে নি। যদিও এ ভাষায় সংস্কৃত ভাষার প্রতাপ বেশি, তবুও এর জন্ম ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর গৌড়ীয় বা মাগধি প্রাকৃতের মধ্যেই। অতঃপর ক্রমে ক্রমে আধুনিক বাংলা ভাষার লাবন্য ফুটে উঠতে, চর্যাপদ পদ হতে নব্যযুগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে।। সেই তো কত কত পন্ডিত, ভাষাবিদদের বহু বহু সাধনা এবং বায়ান্নর রক্ত দিয়ে এ ভাষা যৌবনে পা দিয়েছে। আর যৌবনে কি না সুন্দর হয়!

হাজার বছরের সাধনার ফল খুঁজতে গিয়ে আমরা টের পাই এক লক্ষ পঁচিশ হাজার শব্দ এ ভাষায় গান করে, কবিতা লেখে, কথা কয়, গল্প লেখে। বাংলাভাষায় লাখের ঘরে টেক্কা দেয়া শব্দ গুলোর দিকে তাকালে মনে হতেই পারে, এ ভাষা কতনা উদার পন্থি! এ ভাষায় পঞ্চাশ হাজার ততসম শব্দ আছে, আরবী আছে আড়াই হাজার, ইংরেজী আছে দেড় হাজার, তুর্কি শব্দ চারশ, পর্তুগিজ-ফরাসী আছে দেড় শ, বাদ বাকি সত্তর হাজার সাড়ে চারশ শব্দ খাটি বাংলা, তদ্ভব এবং অন্যান্য। এতো এতো শব্দের ভীড়ে নিশ্চই নতুন করে বিদেশ থেকে শব্দের আমদানির প্রয়োজন পড়ে না। কারন ভুলে যাওয়া শব্দ একদিন অভিধানও মনে রাখেনা।

এখন আমরা ভাষার কিছু বিবর্তন গত রুপের কথা স্মরন করবো। যেহেতু ভাষা যোগাযোগের সহজাত ব্যবস্থা, তাই আমরা ভাষার কিছু রুপ খুঁজে পেয়েছি যেমনঃ লিংগুয়া ফ্রাংকা, ক্রেওল, পিজিন ইত্যাদি। কিন্তু এখানে আমরা পিজিন ভাষা নিয়েই আলাপ করবো।

পিজিন (Pidgin) শব্দটি ইংরেজী Business শব্দের অপভ্রংশ থেকে উদ্ভব হলেও কোন দেশের ভাষা এ নয়। মুলত এখানে ক্রিয়ার সাধিত রুপের পরিবর্তে ক্রিয়াবাচক অব্যয় ব্যবহৃত হয়। পিজিন ভাষার পরিচয় অত্যন্ত সস্তা। এটাকে বলা হয় মিশ্র ভাষারীতির কৃত্রিম ভাষা। আবার ভাষা বিজ্ঞানী ইয়াসপারসেন একে ধরেই নিয়েছেন সাময়িক ব্যবস্থার ভাষা হিসেবে।
তখনকার ব্রিটিশ আমলে হগ মার্কেটের স্থানীয় ব্যাবসায়ীরা ব্রিটিশ খরিদ্দারদের সাথে এ ভাষায় কথা বলতেন। যেমনঃ "টেক তো টেক, নো টেক তো নো টেক, একবার তো সী" (নিতে হলে নিন, না নিলে নাই নিলেন, একবার তো দেখুন)। এই হলো পিজিন ভাষার ছিরি! আমাদের ভাষাবিজ্ঞানী সুকুমার সেন একে অপভাষার তকমা লাগিয়েছেন।

আমাদের পাশ্চাত্য আধুনিকতা যখন বাংলার ঘরে ঘরে, তখন টিভি দেখে শয়তান মহাশয় লজ্জায় জীভ কাটেন। সেখানে পরিবর্তনশীল ভাষা কে টিকিয়ে রাখে! হাজার বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা বাংলা ভাষার যখন কোন যায়গায় কমতি নেই, তখন কেনো দুইশ বছর পেছন ফিরে গিয়ে পিজিন ভাষায় কথা বলা, কবিতা লেখা,গল্প লেখা?

(২০১৫ সালের ভাবনা। এখনো প্রাসঙ্গিক মনে হয়। সেই সাথে ইচ্ছে করে আরও অনেক ভাবনা নিয়ে আলাপ করি।)
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২০ রাত ২:৩৬
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×