আজ বাউল সম্রাট লালন শাহের বার্ষিক স্মরণোৎসব শুরু হচ্ছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আঁখড়ায়। এ উপলক্ষে পাঁচ দিনব্যাপী লালন মেলা এবং দেশ-বিদেশ থেকে আগত সাধু বাউল ফকিরদের মিলন মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মাজারের প্রধান ফাটকের সামনে কালী নদীর ভরাটকৃত জায়গায় লালন মঞ্চে কাল সন্ধায় আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্ধোধন করবেন কুষ্টিয়া-কুমারখালী আসনের এমপি সুলতানা তরুন। সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক বনমালী ভৌমিক।
বাউল সম্রাট লালন শাহের স্মরণোৎসবকে ঘিরে কালী নদীর সাধু স্নান ঘাট পাকাকরণ, তিন বেলা সাধু সেবা, পয়ংনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কালী নদীর বিস্তৃর্ণ জায়গা জুড়ে লালন মেলার সকল আয়োজন সম্পন্ন করেছে কুষ্টিয়ার লালন একাডেমী।
উৎসবে যোগ দিতে দেশÑ বিদেশ থেকে আগত আধ্মাত্বিক সাধু পুরুষ, লালন অনুসারী বাউল ফকিররা মাজার আঙ্গিণায় আসন পাততে শুরু করেছে। মেলায় দোকান সাজাতে আর পাঁচ রাতভর লালন মঞ্চে সংগীতানুষ্ঠানের জন্য এখন চলছে প্রস্তুতি।
লালন একাডেমীর কার্যনির্বাহী সদস্য সেলিম আহমেদ জানান, এই প্রথমবারের মত লালন মাজারে বাউলদের জন্য পৃথক পয়ঃনিস্কাশন ব্যবস্থা ও উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
লালন ভক্ত শেরপুর কলেজের অধ্যক্ষ সাহেব আলী বলেন, লালনের নাম, গান ও তার জীবন দর্শন সম্পর্কে জেনে তাঁকে ভালো লেগেছে। পত্র-পত্রিকায় এবং প্রতিবছর টেলিভিশনে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসবের খবর দেখে লালন মাজারে আসার পরিকল্পনা ছিল দীর্ঘদিনের। এখানে এসে এই সাধু পুরুষের মাজার দর্শন করে তৃপ্ত হলাম। সুএ:স্টেটনিউজবিডি.কম
আজ থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন শাহের বার্ষিক স্মরণোৎসব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।