somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোড়া ভাঙা পাখী নিয়ে আদালতে মামলা

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে একজোড়া পোষা পাখির মালিকানা এবং পাখি দুটোর একসাথে থাকা না থাকা নিয়েতাদের মালিক দুই ব্যক্তির এক দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে।

ঢাকায় একজন ব্যবসায়ী একরাম সেলিম বিদেশ থেকে আনা ম্যাকাও প্রজাতির একটি পাখিকে তার এক বন্ধুর হেফাজতে দেওয়ার কয়েক বছর আবার ফেরত চাইতে গেলে এই দ্বন্দ্ব শুরু হয়।

সম্পর্কিত বিষয়বাংলাদেশ
ততদিনে সেই বন্ধু ড. আবদুল ওয়াদুদ - যিনি পাখিটির দেখাশোনা করছিলেন - তিনি আরেকটি ম্যাকাও পাখি কিনে তার সঙ্গী বানান এবং এই জোড়ার একটি বাচ্চাও হয়েছে।

ড. ওয়াদুদ এখন বলছেন, জোড়া ভাঙলে দুটি পাখিই চরম একাকীত্বের সঙ্কটে পড়বে, যা হবে নির্যাতনের সামিল।

পাখি দুটোকে একসাথে রাখার জন্য তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। নজিরবিহীন এই মামলার চূড়ান্ত রায় হবে বৃহস্পতিবার।

নাটকীয় এই ঘটনার শুরু আজ থেকে চার বছর আগে ।

ঢাকার ইস্কাটন এলাকার বাসিন্দা মি. সেলিম বাড়ি নির্মাণ সংক্রান্ত কিছু ঝামেলার কারণে তাদের পোষা একটি ম্যাকাও পাখি ড. ওয়াদুদের হেফাজতে দিয়ে আসেন।

মি. সেলিম জানান, সিঙ্গাপুর থেকে ১৯৯৭ সালে ছেলে একরাম সেলিমের জন্য পাখিটি কিনেছিলেন তিনি। তিনি বলেণ, ওইসময় বাসায় যথেষ্ট জায়গার সংকুলান না থাকায মি. ওয়াদুদের প্রস্তাবেই তার কাছে দিযে আসেন, কেননা আগে থেকেই তার আরো কিছু পোষা পাখি ছিল।


কিন্তু এবছর মি. সেলিম এবং তার ছেলে পাখিটি ফেরত চেয়ে না পেয়ে তারা কলাবাগান থানায় সাধারণ ডায়রি করেন।

অন্যদিকে এতদিন যিনি এই পাখির দেখভাল করেছেন - সেই পাখি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ড. ওয়াদুদের দাবি, ২০০৮ সাল থেকে এতদিন তিনি এই পাখির যত্ন নিয়েছেন, তার জন্য সঙ্গী খুঁজে এনেছেন, এর পেছনে শ্রম এবং অর্থ ব্যয় করেছেন, তার জন্য সহাযক পরিবেশ তৈরি করেছেন। ফলে পাখি দুটোকে নিজের হেফাজতে রাখার জন্য তিনিও পাল্টা জিডি করেন।

তিনি দাবি করেন বাংলাদেশে তার তত্বাবধানেই প্রথমবার ম্যাকাও পাখি বাচ্চা দিয়েছে।

এরপর বিষয়টি আদালতে গড়ালে দুজনের তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত পাখি দুটোকে যার যার মালিকের কাছে বুঝিয়ে দিতে এ মাসের শুরুতে নির্দেশ দেন এবং সেই মোতাবেক পুলিশ মি. সেলিমের পাখিটিকে তাদের কাছে পৌছে দেয়।

তবে মি. ওয়াদুদের দাবি, দুটো পাখিকে আলাদা করায় তাদের সংসার ভেঙে গেছে। সেজন্য আবারও তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, মি. ওয়াদুদ পুনরায় পাখি দুটোর একসাথে অবস্থানের জন্য নির্দেশনার আবেদন জানানোর পর আদালত আগামি দশ জানুয়ারি দুইপক্ষকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন এবং সেদিনই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

তবে আন্তর্জাতিক বাজারে বেশ দামি প্রজাতির এই পাখি দুটোর গন্তব্য এখন কি হবে, তারা কি বিচ্ছিন্নভাবে যার যার মালিকের কাছেই থাকবে, নাকি একসাথে নির্দিষ্ট কারও হেফাজতে থাকবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও দুদিন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×