somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেঙে যাচ্ছে যুক্তরাষ্ট্র!

১৬ ই নভেম্বর, ২০১২ সকাল ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্র থেকে নিজ নিজ রাজ্যকে আলাদা করতে হোয়াইট হাউজে আবেদন করেছে আড়াই লাখেরও বেশি মার্কিনি।
হোয়াইট হাউজের ‘উই দ্য পিপল’ ওয়েবসাইটে এ নিয়ে ২০টিরও বেশি আবেদন জমা পড়েছে, যাতে সমর্থন দিচ্ছে ‘স্বাধীন’ রাজ্য পেতে ইচ্ছুক এই নাগরিকরা।
তবে যুক্তরাষ্ট্রের সংবিধানে ইউনিয়ন থেকে রাজ্যগুলোর পৃথক হওয়ার কোনো সুযোগ রাখা হয়নি।
কোনো আবেদনে এক মাসের মধ্যে ২৫ হাজারের বেশি মানুষ সমর্থন দিলে তা বিবেচনা করা হয় বলে ওই ওয়েবসাইটে বলা হয়েছে। পৃথক হওয়ার আবেদনগুলোর মধ্যে বুধবার সকাল পর্যন্ত মধ্যে টেক্সাস, লুইজিয়ানা, ফ্লোরিডা, জর্জিয়া, আলাবামা, টেনিসি ও নর্থ ক্যারোলাইনার আলাদা হওয়ার আবেদন ২৫ হাজারের বেশি মানুষের সমর্থন পেয়ে গেছে।
হোয়াইট হাউজের এই ওয়েবসাইটে মার্কিন নাগরিকেরা দেশের বিভিন্ন ইস্যুতে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন করতে পারে। কোনো প্রস্তাব ২৫ হাজারের বেশি সমর্থন পেলে তা গোচরে নিয়ে নীতি নির্ধারকদের কাছে পাঠানো হবে বলে ওয়েবসাইটে বলা হয়েছে।
টেক্সাসের আলাদা হয়ে যাওয়ার পক্ষে এরই মধ্যে ৯৩ হাজার মার্কিনি সমর্থন দিয়েছে। লুইজিয়ানার পক্ষে এখন পর্যন্ত জুটেছে ৩২ হাজার মানুষের সমর্থন।
ওবামা পুনর্র্নিবাচিত হওয়ার পর গত ৭ নভেম্বর লুইজিয়ানা ও ৯ নভেম্বর টেক্সাসের আবেদন জমা পড়ে।
বিচ্ছিন্ন হতে চাওয়ার বেশিরভাগ আবেদনেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার একটি অংশের উদাহরন টানা হয়েছে, যেখানে বলা হয়েছে নাগরিকদের সরকার ব্যবস্থার পরিবর্তন করা বা তা ভেঙে দিয়ে নতুন সরকার গঠন করার অধিকার আছে।
এছাড়াও পৃথক হওয়ার পক্ষে বিভিন্ন যুক্তি দেখিয়েছে রাজ্যগুলো।
যেমন এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমর্থন পাওয়া টেক্সাসের আবেদনে বলা হয়েছে। সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক ব্যয় ব্যবস্থার সংস্কার না করায় যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সমস্যায় পড়ছে।
ইউনিয়ন থেকে আলাদা হয়ে দিব্যি চলতে পারবে রাজ্যটি। আর এর মাধ্যমে নাগরিকদের জীবনযাপনের মানও রক্ষা করা যাবে।
তবে টেক্সাসের গর্ভনর রিক পেরি জানিয়ে দিয়েছেন তিনি এ আবেদনকে সমর্থন করেন না।
ওরেগন বলছে, ফেডারেল সরকারের আকার এত বড় হয়ে গেছে যে এটি রাজ্যের সংবিধান লঙ্ঘন করছে এবং অসংবিধানিক আইন নাগরিকদের ওপর চাপিয়ে দিচ্ছে। একই বক্তব্য ইউসকনসিনকে পৃথক করার আবেদনেও রয়েছে।
ওহাইওকে পৃথক করার জন্য দুটি আবেদনের একটিতে বলা হয়েছে, রাজ্যটির জনসংখ্যা আর অর্থনীতি সুইজারল্যান্ডের চেয়েও বড়। তাই তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক রেখে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে চলতে পারবে।
নাগরিকদের আবেদনের এই অধিকার মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে দেয়া হয়েছে। এ অধিকার নিশ্চিত করতেই ওয়েবসাইটটি খোলা হয়েছে বলে হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছে।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×