somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই নেতার মৃত্যু পরবর্তী কিছু তুলনামূলক চিত্র

৩০ শে মে, ২০১৩ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৩০ শে আক্টোবর ১৯৭৫। দৈনিক ইত্তেফাকের সংবাদ মোতাবেক নিহত প্রেসিডেন্ট শেখ মুজিবের ধানমন্ডিস্থ ৩২ নং বাস ভবনে প্রাপ্ত সম্পদের বিবরনঃ

১। হীরা, মুক্তা, প্লাটিনাম ও স্বর্নালংকার – ৭ লক্ষ ৮০ হাজার টাকা।
২। বাংলাদেশী মুদ্রায় নগদ ৯৪ হাজার ৪ শত ৬১ টাকা।
৩। ব্যাক্তিগত মোটর গাড়ী – ৩টা
৪। বৈদেশিক মুদ্রা – ১৭ হাজার ৫ শত টাকা
৫। বিদেশী রাষ্ট্র প্রদত্ত – ১ লক্ষ টাকার উপহার
৬। বাতিলকৃত শতকী নোট – ৬ শত ২১ খানা
৭। ১টি ভারী মেশিনগান, ২টি হালকা মেশিনগান, ৩টি এস এম জি, ৪টি ষ্টেনগান, ৯০টি আধা সংক্রিয় রাইফেল, ৬০টি গ্রেনেড সহ গোলাবারুদ ইত্যাদি।

৭ ই জুন ১৯৮১। দৈনিক ইত্তেফাকের সংবাদ মোতাবেক নিহত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে চিটাগাং সার্কিট হাউজে একটি সুটকেস পাওয়া যায়, যার হাতল ভাঙ্গা। স্যুটকেসের মধ্যে তার নিত্য ব্যাবহার্য জিনিস পত্রের মধ্যে তার প্রিয় এক সেট সাফারী স্যুট পাওয়া যায়।

শেখ মুজিব কে হত্যা করার পর তার খুনীরা রাষ্ট্রীয় ছত্র ছায়ায় দেশ পরিচালনা করে। আর তখন রাষ্ট্র পরিচালনা করছিল খন্দকার মোশতাক যিনি শেখ মুজিবের অতি প্রিয় বিশ্বস্ত একজন ঘনিষ্ট ছিল। শূধু তাই না মোশতাকের মন্ত্রীসভায় যে কয়জন মন্ত্রী ছিল তাদের প্রায় সবাই শেখ মুজিবের মন্ত্রী সভায়। তৎকালীন সেনা প্রধান শফিউল্লাহ সহ সমস্ত উচ্চ পদস্থ সেনা অফিসারদের কাছে হত্যাকারীরা বীরের মর্যদা পায়।

লেঃ কর্নেল এম এ হামিদের “তিনটি সেনা অভ্যূত্থান ও কিছু না বলা কথা” বইতে পরিস্কার বলা আছে শেখ মুজিবের মৃত্যুতে ক্যান্টনমেন্টের সমস্ত সেনা সদস্যরা উল্লাস প্রকাশ করে।


অন্যদিকে জিয়াউর রহমানের হত্যাকারী ১১ জন অফিসার পলায়নের সময় অথবা পলায়ন কালে ধৃত অবস্থায় বিক্ষুদ্ধ সেনা সদস্যদের দ্ধারা সাথে সাথে নিহত হন। যাদের নেতা ছিলেন জেনারেল মঞ্জুর।

মেজর মহিউদ্দীনের নেতৃত্বে শেখ মুজিবের লাশ যখন টুঙ্গীপাড়া পৌছে তখন একজন স্থানীয় মৌলভীর তত্ত্বাবধানে ১৫/ ২০জন মানুষ নিয়ে জানাযা পড়িয়ে দাফন করা হয় তার পিতার কবরের পাশে। কোন মানুষ পাওয়া যায়নি শেখ মুজিবের জানাযায় অংশ নেবার জন্য।

জিয়াউর রহমানের লাশ যখন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাথরঘাটা গ্রাম থেকে ১লা জুন উত্তোলন করে ঢাকা নিয়ে আসা হয় তার পরের দিন ১০ লক্ষ লোকের উপস্থিতিতে জানাযা পড়িয়ে পূর্ন রাষ্ট্রীয় মর্যদায় সংসদ ভবন সন্নিকটে জিয়া উদ্যানে দাফন করা হয়। (Bangladesh A legacy of blood, Anthony Mascarenhas)

১৫ই আগষ্ট মুজিব হত্যাকে মজলুম জননেতা মাওলানা ভাষানী “ঐতিহাসিক পদক্ষেপ” আখ্যায়িত করে অভিনন্দন জ্ঞাপন করেন আর ভারতীয় সরকারী মুখপাত্র আগষ্ট পরিবর্তন সম্পর্কে বলেন, প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনের গতিধারার প্রতিক্রিয়া আমাদের উপর না হওয়ার কোন অবকাশ নেই, কিন্তু এই গুলো বাংলাদেশের অভ্যান্তরীন ব্যাপার বলে অভিহিত করে। ( ১৭-৮-৭৫, বাংলাদেশ টাইমস)

আজকে যারা জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করে আর বলে জামাতকে বাংলার রাজনীতিতে জিয়া প্রোভাইড করেছে তাদের অবগতির জন্য জানাচ্ছি জিয়াউর রহমান শুধু জামাতকে রাজনীতির সুযোগ দেয়নি যদিও সাধারন ক্ষমা ঘোষনা করে মুজিবুর রহমানক জামাতকে এ দেশে রাজনীতিতে এক শক্ত অবস্থান করে দিয়ে গেছে। তাদের জন্য, এদেশে জিয়ার উদার রাজনৈতিক মনোভাবের জন্য সব চেয়ে বেশী লাভবান হয়েছে আওয়ামীলীগ। কারন তাদের নেত্রী ভারতে ৭ বৎসর অবস্থানের পর ১৯৮১ সালের ১৭ই মে বাংলাদেশে প্রত্যাবর্তন করে আর আওয়ামী রাজনীতি শুরু করে। এর ঠিক ১৩ দিন পর জিয়াউর রহমান নিহত হন।

এ কথাও আজকে জিয়ার নামে শুনতে হয় বাংলাদেশে আওয়ামী বিষবৃক্ষের রাজনীতির সুযোগ দিয়ে সব চেয়ে বড় ভূল করেছে।

আমি আজকে বিএনপি তথা বেগম জিয়ার নামে কুৎসা রচনাকারী আওয়ামী রাজনীতির উপর কিছু লিখব না। কারন আমাদের রুচিবোধ বাধে বাংলাদেশের মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে প্রতিপক্ষ রাজনীতিবিদ দের নিয়ে কুৎসা রচনা করতে।

কুৎসা আমরা গাই না। তবে হ্যা ইতিহাসের খাতিরে আওয়ামী মিথ্যার প্রতিবাদে আমরা সত্য উন্মোচনে কোন আপোষ করব না।

সব শেষে আর একটা ব্যাপার নিয়ে পরিস্কার বলে যেতে চাই কিছু আওয়ামী নোংরা রাজনীতিবিদ শহীদ জিয়াউর রহমানের উপর মুজিব হত্যার কলঙ্ক লেপন। তাদের কে অত্যন্ত বিনয়ের সাথে ভারতীয় আনন্দ বাজার ও “ফার ইষ্টার্ন ইকোনমি রিভিউ”র ১৯৭৫ সালের ২৯ আগষ্ট সংখ্যা টা দেখতে বলব, সেখানে পরিস্কার বলা আছে তৎকালীন উপ সেনা প্রধান জিয়াউর রহমান শেখ মুজিব কে আর্মি ক্যু সন্মন্ধ্যে সাব ধান করে দিয়েছিল। কিন্তু স্বভাব জাত ব্যাবহারে শেখ মুজিব সেটা পাত্তা দেয়নি।




আজকে ৩০শে মে দেশে বাকশালীয় গনতন্ত্র চালু, টেলিভিশন, খবরের কাগজ কোথাও সামান্য করেও স্বাধীনতার মহান ঘোষক, মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানীর উদ্যোক্তা, সোনার বাংলার রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে সামান্যতম শ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছেনা। সন্মান পেতে হলে সন্মান দিতে জানতে হয়।

সমস্যা নাই। শহীদ জিয়া আমাদের হৃদয়ে আছে। আইন করে শহীদ জিয়াকে জোর করে সন্মান জানাতে হবে না।

আল্লাহ নিশ্চয়ই শহীদ জিয়াকে বেহেশত নসীব করবে।

২৩টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ভোট দেশে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৬



আমার বয়সে(৩০+) আজও সরকার নির্ধারণ বা নির্বাচনে ভোট দিতে পারিনি।

এখন প্রায় কাছাকাছি দাঁড়িয়ে। তবুও নানা অজানা কারণে বিভিন্ন অনিশ্চয়তা ভোট হয় কি হয়না। সেদিন এক স্থানীয় পাতি নেতার সাথে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

×