ফেইসবুক রোগ ও ব্যাধি সমূহ আপডেট ২০১২ . . . . . .
১. লাইকোসিস
লক্ষণ- রোগি তার ওয়ালে আসা সব স্ট্যাটাস এবং ছবিতে লাইক দিয়ে থাকেন।
২. লাইকোফোবিয়া
লক্ষণ- রোগি তার ওয়ালে আসা কোন স্ট্যাটাস এবং ছবিতেই লাইক দেন না, কারণ তিনি মনে করেন তার লাইকে ওই স্ট্যাটাস বা ছবির দাম বেড়ে যাবে।
৩. সাইফেবুমিয়াসিস
লক্ষণ- নিজের চেহারা দেখাতে লজ্জার কারণে ফেইসবুক মাসে দু একবার লগ ইন করেন। ফেইসবুকে অন্যদের কর্মকান্ডে তার খুবই বিরক্ত প্রকাশ পায়।
৪. ট্যাগ সিন্ড্রোম
লক্ষণ- এই রোগি তার সামনে আসা সব ছবিতে নিজেকে ট্যাগ করেন।
৫. স্যাড সিন্ড্রোম
লক্ষণ- এই রোগাক্রান্ত রোগির সব পোষ্ট দুঃখ ভারাক্রান্ত। যেমন- জীবনটা দূর্বিসহ, ভালবাসা ঘৃনা করি।
৬. রিকোয়েস্ট সিন্ড্রোম
লক্ষণ- রোগি অব্যহত ভাবে অচেনা মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। বিশেষ করে মেয়েদের ফেইক একাউন্টে। এরা ফেইক একাউন্টও সনাক্ত করতে অক্ষম হয়ে থাকে।
৭. কমেন্টোলারিয়া
লক্ষণ- রোগির সামনে পড়া প্রতিটি পোষ্টে কমেন্ট করেন।
৮. রাবিশটোসিস
লক্ষণ- অন্যের পোষ্টে নেগেটিভ কমেন্ট এবং রাবিশ কথা বার্তা লিখে শান্তি অনুভব করেন এই রোগিরা।
৯. পোষ্ট রিমুভাইসিস
লক্ষণ- কম লাইক এবং কমেন্টস্ পাওয়া পোষ্ট গুলো রোগি নিজ দায়িত্বে রিমুভ করে দেয়।
১০. এডিকটোমিলোগি
লক্ষণ- ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা ফেইসবুকে লগ ইন থাকে।
১১. কপিপেষ্টোসিস
লক্ষণ- বিনা অনুমতিতে অন্যের পোষ্ট কপি করে নিজের প্রোফাইল বা পেইজে পেষ্ট করে ক্রেডিট নিতে লজ্জাবোধ করেন না। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা দেহ'র এই পোষ্টও শেয়ার না করে নির্লজ্জের মত কপি করবেন এতে কোন সন্ধেহ নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

