somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যুফেতে পয়সা উসুল করার ১২টি গোল্ডেন ফরমুলা। :)B-);):P

০৮ ই মে, ২০১২ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যুফেতে পয়সা উসুল করার ১২টি গোল্ডেন ফরমুলা। এই পোষ্টটি আপনার কাজে লাগবেই ৮০% গ্যারান্টি। পোষ্টটি ভাল লাগলে শেয়ার দিতে ভুলবেন না।

যেহেতু আমি একজন ভোজন যোদ্ধা তাই সর্বদা "খাওয়ার আগে মাইরের পিছে" নীতিতে পূর্নাঙ্গ ভাবে বিশ্বাসী....যারা আমার মতন এই নীতিতে বিশ্বাসী তাদের জন্য আমার ব্যাক্তিগত অভিগ্গতা ও বিশদ গবেষনার আলোকে ব্যুফেতে গিয়া কেমনে জাইত্যা পেটের ভিতরে ঠুসাইবার চান তা নিয়া ১২ টি পয়েন্ট উল্লেখ করা হইবে।

১/ ব্যুফে খাওয়ার সর্বপ্রথম অলংঘনীয় যে নিয়ম সেটি হল সংগী নির্বাচন।
খাদক ভাইদের ক্ষেত্রে একটি সতর্কীকরন হইল গার্লফ্রেন্ড নিয়া জিন্দেগীতে ব্যুফে খাইতে যাবেন না। ইফ যদি আপনার গার্লফ্রেন্ড ভোজন প্রেয়সী না হয়। তানইলে ইট্টু পর পর খালি তেনা পেচাইব। কইব এই তুমি এরকম অসভ্যের মতন খাচ্ছ কেন?, ঐ লোকটা আমাদের দিকে এভাবে তাকায় আছে কেন? আমরা কি বেশি খাচ্ছি নাকি? ইত্যাদি আজাইরা পেচাল পাইরা কনসেন্ট্রেশনের মায়রে বাপ কইরা ছাইরা দিব। বেস্ট অপশন হইল নিজের চেয়ে বড় খাদক কে সংগী হিসেবে নির্বাচন করা। এতে প্রতিযোগিতার আবেশ তৈরি হয় এবং বেশি খাওয়ান যায়।

২/ আগেই কইছি "খাওয়ার আগে মাইরের পিছে", এইটা ভুলা যাইবনা...ঢাকার ব্যুফে রেস্টুরেন্ট গুলির লান্চ বা ডিনারে নির্দিস্ট সময়সীমা থাকে। সাধারনত ২ থেকে ৩ ঘন্টা সময় বেধে দেয়া থাকে। এক্ষেত্রে সময় শুরু হবার আধা ঘন্টা আগে গিয়া জায়গা দখল করতে হইবে। প্রশ্ন উঠিতে পারে আধা ঘন্টা কি করিবেন। এসময় খালি নাকের ব্যবহার করতে হইবে। আপনার নস্ছাদ্র দিয়া চোষ্য চর্ব লেহ্য পেয় এর সুঘ্রাণ আপনার পরিপাক তন্ত্রে গিয়া অবিরাম আঘাত হানিতে থাকিবা যাহা বেশি খাইবার পক্ষে সহায়ক। ব্যফে টাইম শুরু হইবার সাথে সাথে বিসমিল্লাহ বইলা কোদালের মত ঝাপাইয়া পরবেন। তানাইলে আসল আইটেমে এ শর্ট পইরা যাইব নিশ্চিত।

৩/ ব্যুফেতে জিন্দেগীতে স্যুপ খাইবেন না দুইটা কারন
# স্যুপটা জঘণ্য হয়
# স্যুপ আপনার ক্ষিদা অকালে ধংস করবে অত্যন্ত ক্রুর ভাবে

৪/ব্যুফেতে সালাদ ই থাকে ১২-১৫ ধরনের...২/১ টা ছাড়া বাকিগুলার ধার দিয়াও হাটবেন না।

৫/ ভাত, ফ্রাইড রাইস এবং নুডুল বা পাস্তা অত্যন্ত অল্প পরিমানে চেখে দেখবেন।

৬/সালাদের মত মেইন ফুডেও আজাইরা কিছু আইটেম থাকে ঐগুলার দিকে ফিরাও তাকাইবেন না

৭/ এক ফোটাও পানি খাইবেন না

৮/ ভুলেও লজ্জা পাবেন না, মনে রাখবেন লজ্জা পাইছেন তো ধরা খাইছেন।

৯/ এই পয়েন্টটা ৩/৪ নম্বরে আলোচনা করা উচিত আছিলো, যাউক্গা বেপার না। এই পয়েন্ট টা খাওয়ার আগে অবশ্যই এপ্লাই করতে হইবেক সেটা হইলো খাওয়া শুরু কইরবার আগে অবশ্যই একবার পুরা আয়োজন ঘুরিয়া দেখিতে হইবে কারন দেখা গেল আজাইরা আইটেম পেটের মধ্যে ঢুকাইয়া জায়গা মাইরা দিতাছেন পরে মজার জিনিষের জায়গা নাই

১০ পোষাক নির্বাচন: আপনার সবচেয়ে ঢিলেঢালা প্যান্টটা বের করে পরে ফেলুন। তার উপর ছেড়ে দিন টি-শার্ট। ভুলেও ইন করবেন না আর বেল্টরে ব্যবহার এই ক্ষেত্রে সম্পূর্ণ বর্জণীয়।

১১/ ভুলেও ওয়েটারদের সাথে আই কন্ট্যাক্ট না করা। অনেক ওয়েটার আছে আপনার পারফরমেন্স দেখে আগলি লুক দিতে পারে। সেটা দেখলে আবার আপনার উদ্যম কমে যেতে পারে।


১২/ লাস্ট বাট নট দ্যা লিস্ট যেহেতু সবার আগে গেছেন সেহেতু আপনার হাতে পুরা টাইম ই আছে। তাই পুরা সময় যত্ন সহকারে ব্যয় করিবেন খাওয়া পিছনে। যখনি দেখবেন যে টান্কি পুরা ফুল তখন ৫/১০ মিনিট কাল ব্যাপী জিরাইয়া লইবেন আর চিন্তা করিবেন যে শালা ৮০০ টাকা দিলাম আর কিছুই তো খাইলাম না...দেখবেন যে টাকার আফসুসে পেটের ভিতরে মিনিমাম হাফ লিটার জায়গা খালি হইয়া গেছে

ষাইহউক বহুতখন পেচাল পারলাম। কেউ যদি মনে করেন যে ১ নম্বর পয়েন্টের বিষয়টা তে আমার হেল্প দরকার, আমারে খালি আওয়াজ দিলেই হইব বাকিটা ৯ টাও আমার দায়িত্ব।

পোষ্ট টি লিখেছেন -- শিশির সিন্ধু
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×