somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজধানীতে উত্ত্যক্তকারীর কারাদণ্ড

২২ শে নভেম্বর, ২০১০ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে সোমবার রাজধানীতে এক যুবককে এক বছরের কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর রমনা এলাকায় সজিব আহমেদ নামে (২২) ওই যুবককে বিকালে কারাদণ্ড দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রমনা থানার ওসি শিবলী নোমান।

তিনি বলেন, "ম্যাজিস্ট্রেট বাবুল মিয়া এই কারাদণ্ড দেন। সজিব গৃহস্থালী মালামাল ব্যবসায় জড়িত এবং মাদকাসক্ত। "

তিনি জানান, মগবাজার এলাকার এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল সজিব। তার সঙ্গে বিয়ে দেওয়া না হলে তাদের হত্যার হুমকিও দেয় সজিব। এ কারণে ওই ছাত্রীর পরিবার দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া। ওই ছাত্রীকে একবার অপহরণের চেষ্টাও করা হয়।

এ বিষয়ে ছাত্রীর বাবা রোববার থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে মগবাজার থেকে সজীবকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয় বলে জানান ওসি শিবলি। এরপর ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হলে তিনি স্বাক্ষ্যপ্রমাণ শেষে সজীবকে এক বছরের কারাদণ্ড দেন।

কারাদণ্ড দেওয়ার পরপরই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বলে জানান ওসি।

সা�প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারীদের উত্ত্যক্ত করার ঘটনা বেড়েছে। উত্ত্যক্ততার প্রতিবাদ জানানোয় গত মাসে নাটোরে উত্ত্যক্তকারীদের হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষক মিজানুর রহমান। এরপর ফরিদপুরে নিজের দুই মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীদের হামলায় মারা যান চাঁপা রানী ভৌমিক। গত সপ্তাহে উত্ত্যক্ততার শিকার হয়ে সিরাজগঞ্জে আত্মহত্যা করে নবম শ্রেণীর এক ছাত্রী।

নারীদের উত্ত্যক্ত করার ঘটনা বন্ধে গত ১০ নভেম্বর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু করে সরকার।

ভ্রাম্যমাণ আদালত এসব ঘটনায় জড়িতদের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের আদেশ দিতে পারবে। এটি এ আদালতের সর্বোচ্চ দণ্ডের বিধান।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×