somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্য গ্রেট হর্নবিলের সাথে প্রথম সাক্ষাত

২০ শে জুলাই, ২০২২ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভাই বারবার একটা কথা বলতেছিলো।
না তোমরা ভাগ্যবান। তোমরা ভাগ্যবান। এইটা রাজ ধনেশ। মানুষ ১০ বার দেখার জন্য এসেও দেখা পায়না। তোমরা প্রথমবারই দেখা পাইলা।

আমাদের ট্রেক এর মধ্যে একটা রিজার্ভ স্যাঞ্চুরি ছিলো৷ খুব ছোট এই ফরেস্টে ঢুকেই ভাই বলতেছিলো, আমি বনের গন্ধ পাচ্ছি। বনের গন্ধই আলাদা। বাইনোকুলার এ চোখ দিয়ে দিয়ে পাখি খুঁজছে। আমরাও আশপাশে পাখির শব্দে আগাচ্ছি। কিন্তু কোথাও গ্রেট হর্নবিল তো দেখলাম না। সজিব ভাই তবুও কয়েকটা লাইফার পেলো। আমাদের তো যা দেখি তাই লাইফার!
শরীর ক্লান্ত হয়ে বিকেলে বসে আছি। দূরে পাড়া দেখা যায়। নিচে ভ্যালি পার হয়ে পাড়ায় উঠতেও ৩০ মিনিট লাগবেনা। তাই একটু রেস্ট নিচ্ছি। আলো ডুবলেও খুব একটা কষ্ট হবেনা রাস্তা পেতে৷
এমন সময় পাহাড়ের ডান থেকে কক কক কক ডাক।
"এইটা রাজ ধনেশ, এইটা রাজ ধনেশ" সজিব ভাই বলতে বলতেই উনার ধনেশ দেখার গল্প বললেন। একটু পর দেখি বিশাল দুইটা পাখি হলুদ ইয়া লম্বা ঠোঁট সাদা কালো শরীর নিয়ে উড়ে গিয়ে বিশাল এক ক্যানোপির উপড় বসলো। একদম পাড়ার সাথে। এরিয়াল ডিস্টেন্স এ আমাদের থেকে প্রায় আধা কিলোমিটার। বাইনোকুলার এ এক পলক দেখলাম এই মহা রাজ, রাজ ধনেশ৷ হলুদ গলা, কালো সাদা পালক। একটু আগেই এদের ডাক শুনেছিলাম। একজোড়া মুক্ত রাজ ধনেশ!

এই পাখির উপস্থিতি জানান দেয় এই বান্দরবান এখনো বেঁচে আছে। এই সময়েও সকালে ঘুম ভেঙ্গেছে পাশের বনের বানরের ডাকে। রাতে পূর্নিমার রাত ভারি করেছে বার্কিং ডিয়ারের ডাক....

সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২২ রাত ১:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×