২০০৬ সালে ১৪ই এপ্রিল দুবাইতে এসেছি। তখন থেকে এই মিডল ইস্টের ইঊরোপেই আছি। আমার প্রথম চাকরি ছিল এখানকার বিখ্যাত কোম্পানী আল ফুতাইম ক্যারিলিওনে । আসার পরেই থাকার জায়গা হল কোম্পানির লেবার ক্যাম্পে । যদিও ইঞ্জিনিয়ারদের থাকার ব্যবস্থা সেখানে আছে তবে সবার কাছে লেবার ক্যাম্প নামেই পরিচিত ছিল জায়গাটি । আমি আসার পরদিন খুলনা বিআইটির আরো দুটি ছেলে আসলো ওখানে ।একদিন সকালের কথা বলি ,তখন আমার ছয়মাস পেরিয়ে গেছে দুবাইতে,আমরা এখনকার বাংগালী কমিউনিটির কারো সাথেই পরিচিত নই। আমাদের সমাজ সুধু আমরা যে কজন আল ফুতাইমে আছি তাদের মধ্যে । খবর পেলাম বাংগালী ইঞ্জিনিয়ারদের একটি গেট টুগেদার হবে স্থানিয় জাবিল পার্কে ,সবাই মিলে হাজির সেখানে ।ওখানে যেয়ে আমরা অবাক সাথে আফসোসও করছি এতদিন এই মানুষগুলির সাথে পরিচয় হয়নি ? পরিচয় হোল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি মশিউর ভাই, সেক্রেটারি আব্দুস সালাম ভা্ আবুধাবির মোয়াজ্জাম ভাই এবং আরো অনেকের সাথে ।এরপর আর নিজেকে বিদেশের মাটিতে একা মনে হয়নি কখনো ।কিন্তু একাকি ছয়মাসের কথা এখনো ভুলিনি।আর তখন থেকেই চিন্তা হয় একটা কিছু করার।এখন নেটের যুগ তাই প্রথমেই মাথায় আসে ওয়েব সাইটের কথা।মনে হয় ওয়েব সাইটে একটি পরাবাস্তব সমাজ নির্মানই আমাদেরকে বিদেশের মাটিতে মা ,মাটি,সমাজ নিয়ে ভাবতে, একসাথে কথা বলতে, মত প্রকাশ করতে, একাকিত্ত ঘোচাতে সহযোগিতা করবে। ডোমেইন কেনা হল http://www.nrbinfo.com নামে ।বানানো হল হোম পেজ। এখন অপেক্ষার পালা দেশী মানুষের পরামর্শের, উপদেশের আর সহযোগিতার
প্রবাসীদের ওয়েব সাইট
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।