'রং হেডেড' এর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগ হলেন আরও ২জন। দুইজন হলেন বিএনপির ব্যারিস্টার নাজমুল হুদা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কামারুজ্জামান। বিস্তারিত পড়ুন বিডিনিউজের খবরে।
=========
হুদা-কামারুজ্জামান 'রং হেডেড': হাইকোর্ট
ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা নাজমুল হুদা এবং জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে 'রং হেডেড পারসন' আখ্যা দিয়ে হাইকোর্ট তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি নিষ্পত্তি করে দিয়েছে।
বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার মামলাটি নিষ্পত্তি করে বলেন, "যারা আদালতের ভাবমূর্তি ও মর্যাদা সম্পর্কে কোনও জ্ঞান রাখে না, তাদের প্রতি রুল জারির করার কোনও প্রয়োজন নেই। আল্লাহ তাদের হেদায়েত করবে।"
স্বাধীনতার ঘোষণা নিয়ে হাইকোর্টের রায়ের প্রতি বিরূপ মন্তব্য করার অভিযোগ এনে নাজমুল হুদা ও কামারুজ্জামানের বিরুদ্ধে বুধবার হাইকোর্টে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জাফর সাদী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


