আওয়ামী লীগ ক্ষমতায় আইলো ৬ মাস আগে। ইতোমধ্যেই অনেক কিছু করে ফেলেছে। ভালো মন্দ দুই দিকই আছে। কিন্তু সমালোচকরা কয় মন্দই নাকি বেশি।
যেমন ধরুন:
১. পিলখানা হত্যাকাণ্ড; যার তদন্ত এখনো শেষ হয়নি। কবে শেষ হবে আল্লাহ মালুম। আবার অভিযোগ উঠছে একপাক্ষিক তদন্ত করা হচ্ছে। এক চোখা এক অবসরপ্রাপ্ত তদন্তকারীরে ধরে নিয়ে এসে তদন্তের দায়িত্ব দিয়েছে। বিরোধী দলের লোকদের দিকে নজর তাদের। পিন্টুরে ধরে জেলে আটকাইছে। রাজ্জাকরে ডাইকা নিয়া জিজ্ঞসাবাদ করছে। কিন্তু মির্জা আজমসহ সরকার দলের লোকদের কোন কিছু কইতেছে না। যদিও তাগো বিরুদ্ধে অভিযোগ উঠছে। আর লেদার লিটন আর তার বাপের তো কোন সংশ্লিষ্টতাই পায়না তদন্তকারীরা। যাউক, এতে আমার কী?
২. বিরোধী দলের লোকদের সাই করতাছে। বাজেট অধিবেশনে ১টা সিটের জন্য বিরোধী দল যাইতে পারে নাই। আর সরকারি দল ২৬২ টা আসন নেওয়ার পরও সামনে থেকে ১টা আসন ছাড়তে পারে নাই। সংসদ উত্তাপবিহীন।ওখানে যাওনের আগ্রহ নাই সরকারী দলের লোকজনেরও। পৌনে তিনশ আসন থাকার পরেও কোরাম পূর্ণ হয়না। যাউক, এতে আমার কী?
৩. টিপাইমুখ বাঁধ নিয়া সবাই চিল্লাইতাছে। এমনকি ঐ দেশের মানষেও। কিন্তু আমাগো মন্ত্রী কয় হেতে কোন ক্ষতি অইবে না। আবার কেউ কয় আগে করুক তারপর দেখা যাইবে ক্ষতি অয় না লাভ অয়। হাজার জনে হাজার কতা কইতাছে। আবার দাদাবাবুর প্রতিনিধি যখন এদেশের বিশেষজ্ঞদের বিশেষভাবে অজ্ঞ বলে অপমান করে তখন আপু মনি কিছু কয় না। কয়দিন পরে কইলো একখান কতা। তাতে নাকি হইছে দোষ। আশরাফ সাহেব ধরলেন হেই দোষটা। যাউক, এতে আমার কী?
৪. এশিয়ান হাইওয়ে নিয়া আমরা অনেক কথাই শুনছি। আমাদের কী লাভ হইবে তা জানিনা। শুনছি ক্ষতিও হইতে পারে। সেভেন সিস্টারদের টার্গেট হইতে পারে বাংলাদেশ। তবে ভারতের যে লাভ হইবে তাতে কোন সন্দেহ নাই। তাহলে বাংলাদেশের লাভটা কী ? যাউক, এতে আমার কী?
৫. চান্দাবাজিতে ভইরা গেছে দেশটা সবাই কয়। সরকারি দলের লোকেরাও একজন আরেকজনরে দায়ী করে। কিন্তু সরকার কিছুই কয়না। যাউক, এতে আমার কী?
৬. সন্ত্রাস, ছিনতাই আর খুন এখন হাতধোয়া পানির মত। তয় পুলিশ কমিশনার কইতেছেন সবকিছু নিয়ন্ত্রণে। কিন্তু সরকার কিছু কয় না। যাউক, এতে আমার কী?
৭. বেকারদের নাকি এখন সরকারী চাকরিতে নিয়োগ দেবে। সেই জন্য দলের নেতাগো কাছে বায়োডাটা চাইছেন প্রধানমন্ত্রী। এইটারে আবার কেউ কেউ দলীয়করণ কইতাছে। দূর! ওরা দলীয়করণের সংজ্ঞাই জানে না।
৮, হিজাব পড়া মেয়েগো ধইরা রিমান্ডে নেচ্ছে পুলিশ। হুনছি সরকারী দলের লোকেরা নাকি ঐসব মেয়েগো লগে মজা করতে চাইছিল। কিন্তু বোকা মেয়েগুলা মজাও বোঝে না। এখন বুঝুক রিমান্ডের মজা!
লেখতে লেখতে অনেক লেখলাম। আরও অনেক আছে। যাউক, আওয়ামী লীগ যা করে করুক তাতে আমার কী? আমি কিন্তু কিছু জানি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


