somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড় লোকে করলে হয় লীলা, ছোট লোকে করলে হয় ফস্টিনস্টি.....

০১ লা জুলাই, ২০১০ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড় লোকে করলে হয় লীলা, মধ্যবিত্তে করলে হয় প্রেম, আর ছোট লোকে করলে হয় ফস্টি নস্টি- এক কথাটা প্রায়ই ক্লাসে বলতেন আমাদের এক স্যার। প্রসঙ্গ বাংলাদেশের রাজনীতি।
এখনকার রাজনীতি দেখলে স্যারের কথা না মনে করে উপায় নেই।
কারণ-০১
ক. জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছে ধর্ম অবমাননার মামলায়। তারা সীরাতন্নবি সা. উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বলেছেন, রাসুল সা. এর জমানায় যেমন রাসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ঠিক তেমনি বর্তমান যুগেও নিজামী মুজাহিদসহ জামায়াত নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এর মাধ্যমে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। যদিও নিজামী, মুজাহিদ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

আমরা দেখতে পাই, এখানে রাসুলের সঙ্গে নিজামী মুজাহিদকে তুলনা করা হয়েছে।

ফলাফল : তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে , গ্রেফতার হয়েছেন

খ. ২০১০ সালের ২০ মার্চ জাতীয় প্রেসক্লাবে ঈদে মীলাদুন্নবী স. উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, লাখ লাখ কোটি কোটি বছর পর আল্লাহ আমাদের বিচার করতে পারলে আমরা এখন এসব যুদ্ধাপরাধীর বিচার করতে পারব না কেন?

এক্ষেত্রে দেখা যায় তিনি নিজেদরেকে আল্লাহর সঙ্গে তুলনা করছেন।

ফলাফল : তার বিরুদ্ধে কোন মামলা হয়নি। করতে গেলেও তা আমলে নেননি আদালত।

গ. ১৬ এপ্রিল ২০১০। ভোলায় জাতীয় সংসদের একটি আসনে উপনির্বাচনের সময় বিরোধী দলের কর্মীদের ওপর সরকারি দলের সন্ত্রাসী বাহিনীর হামলা এবং দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় সেনা বাহিনী মোতায়েনের ব্যাপারে বলতে গিয়ে বিবিসিকে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন- সেনাবাহিনী কেন খোদ আল্লাহ তায়ালা নেমে এলেও কিছু করতে পারবেন না।

এখানে দেখা যাচ্ছে তিনি সুস্পষ্ট শিরক করেছেন ও মুসলমানসহ সকল ধর্মবিশ্বাসীদের অনুভুতিতে আঘাত দিয়েছেন।

ফলাফল : তার বিরুদ্ধে মামলা করতে গেলেও আদালত তা খারিজ করে দিয়েছেন।

উল্লিখিত, তিনটি ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে, জামায়াত নেতাদের বক্তব্যে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। অর্থাৎ তারা ফস্টিনস্টিতে মেতে উঠেছেন।
অন্যদিকে আইন প্রতিমন্ত্রী ও সিইসির বক্তব্য কথার কথা মাত্র। অর্থাৎ তারা লীলা করেছেন মাত্র।

০২. জামায়াত নেতাদের গ্রেফতার করে একেরপর এক মামলা তৈরি করে গ্রেফতার দেখানো হচ্ছে। এতে বিভিন্ন জায়গায় দলের নেতাকর্মীরা বিক্ষোভ করছে। যাকে পুলিশ কর্মকর্তারা ‌'বিশৃঙ্খলা' আখ্যা দিয়ে কঠোর হাতে দমন করার কথা বলেন।
অন্যদিকে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাস, টেন্ডারবাজি, চাদাবাজির ক্ষেত্রে শৃঙ্খলা খুঁজে পান পুলিশ কর্মকর্তারা। ফলে এক্ষেত্রে তাদের ভূমিকা নিস্ক্রিয়।
এক্ষেত্রেও আমরা ফস্টিনস্টি ও প্রেমলীলা দেখতে পাই।

যুক্তিহীন মূর্খদের মাইনাস দেয়ার আমন্ত্রণ রইল।

লেখাটি পড়ার জন্য শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১০ রাত ১০:৫৯
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×