
এ সংখ্যায় প্রধান রচনা করা হয়েছে ফ্রিল্যান্স আউটসোসিং সম্পর্কে। যার শিরোনাম ঘরে বসে বিদেশি কাজ। রচনাটিতে স্থান পেয়েছে দেশের খ্যাতনামা আউটসোর্সার ও বিশেষজ্ঞদের পরামর্শ।
সাক্ষাৎকার বিভাগে আছে দেশের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের সাক্ষাৎকার। ভালো লেখক হতে হলে কী করতে হবে জানিয়েছেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক, দৈনিক আমার দেশের সিনিয়র সহকারী সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও কবি আব্দুল হাই শিকদার। সফল যারা বিভাগে এ সংখ্যার ব্যক্তিত্ব বর্ণবাদ বিরোধী আন্দোলনের মহান নেতা নেলসন ম্যান্ডেলা।
ক্যারিয়ার ফোকাস বিভাগে আলোকপাত করা হয়েছে সময়ের জনপ্রিয় এফএম রেডিওতে ক্যারিয়ার নিয়ে। আরো আছে ফ্যাশনে শীর্ষ ১০ ক্যারিয়ার সম্পর্কে আলোচনা।
পার্ট টাইম কাজ বিভাগে আলোচনা করা হয়েছে সৃজনশীলতার পেশা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে। খেলাধুলায় ক্যারিয়ার বিভাগে আলোকপাত করা হয়েছে বল ও লাঠির সুক্ষ্ম দক্ষতার খেলা গলফ নিয়ে।
শিক্ষাঙ্গন পরিচিতি বিভাগে এবার স্থান পেয়েছে সাংস্কৃতিক রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
এছাড়া ম্যাগাজিনটিতে স্থান পেয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ লেখা। সত্যি বলতে কি? আসলে ম্যাগাজিনটির প্রতিটি লেখাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যসমৃদ্ধ মনে হয়েছে। তার মধ্যে কয়েকটি হচ্ছে-
ক্ষুদ্র উদ্যোগ : সম্ভাবনার নতুন দুয়ার স্ট্রবেরি চাষ, বনসাই : শখ থেকে আয়, পড়াশোনা বিষয়ক টিপস নিজেই যখন নিজের শিক্ষক, পড়ার বিষয় : ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রাশিয়ায় উচ্চশিক্ষা, আর নয় হতাশা, পিএইচডি করে ডক্টর হোন, পরীক্ষা রিভিউ : বিসিএস, জাতীয় পরিচয়পত্র হারালে..., বুক রিভিউ : গেট দ্য জব ইউ ওয়ান্ট ইভেন হোয়েন নো ওয়ানস হায়ারিং, ম্যানার : ফোনে কথা বলুন আদব মেনে, কর্মক্ষেত্রে প্রযুক্তি, ক্যারিয়ার ভাবনা, বাড়তি দক্ষতা, বৃত্তি ও স্কলারশিপের খবর, চাকরির খবর, কোথায় কোন প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য, ক্যারিয়ার পরামর্শ, ক্যারিয়ার কার্টুন ইত্যাদি।
বুক সাইজের আশি পৃষ্ঠার ম্যাগাজিনটির দাম মাত্র ২০ টাকা। পাওয়া যাবে দেশের বড় লাইব্রেরি ও স্টলে। এছাড়া যোগাযোগ করতে পারেন- ০১৯১১৮৯৫৯৬৮, ০১৮২৭০২২৭৫০ এই নম্বরে। ম্যাগাজিনটির আছে অনলাইন ভার্সনও। যার ঠিকানা http://www.thecareerintel.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


