somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উড়ো চিঠি - নয়

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"বাহ! তোমার দেখি সব মনে আছে! তোমার ধারনা একদম অমূলক ছিলোনা। বাবা আমার জ্বর হওয়ার কারন কিন্তু তোমাকেই ভেবেছিলেন। তখন মেজাজ খারাপ করবে বলে চেপে গিয়েছিলাম। আজ বললাম। এতো দুর থেকে কি আর রাগ করতে পারবে? বাবা কেন জানি তোমাকে ঠিক পছন্দ করতেন না। মনে আছে, প্রথম যেদিন তোমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম? যদিও আরো কয়েকজন বন্ধু ও ছিলো পরিচয় পর্বে...তবু বাবা কেন জানি একা পেয়ে আমাকে তোমার ব্যাপারেই কথা বলেছিলেন। " এ আবার কেমন কাজ! বনে বাদাড়ে ঘুরে ঘুরে বেড়ানো, আর গরু ছাগলের ছবি তোলা!!" ঠিক এইভাবে কথা গুলো বলেছিলেন তিনি। রেগে যাচ্ছ নাকি আবার? এখন যা বলবো তা শুনেতো আরো রেগে যাবে। তবুও বলছি....কেনো জানি বাবার এক্সপ্রেশন, আর শব্দ ব্যবহার দেখে তখন আমার এতো হাসি পাচ্ছিলো! "গরু ছাগলের ছবি !!" হি হি হি....আচ্ছা, বাবা এতো রিএক্ট করেছিলেন কেন? সে কি বুঝতে পেরেছিলেন তোমাকে আমার ভালোলাগার কথা? নাকি আমার পছন্দের উপর বাবার ভরসা নাই হয়ে গিয়েছিল? কে জানে!

তুমিও কিন্তু কম ভীতু নও। হসপিটালে ভর্তি হওয়া মানেই কিন্তু ক্যানসার হওয়া নয়। সকাল সাড়ে ছয়টায় কোন ভিজিটর আসে রোগী দেখতে? আমি তখন জ্বরের ঘোরে আচ্ছন্ন। তবুও তোমাকে দেখে মনে হয়েছিল, আমি তোমার চেয়ে কিছুটা সুস্থ। ভাগ্যিস মা ছিল সাথে.....বাবা থাকলে ঠিক দরজা থেকেই ফিরিয়ে দিতো, আর ভারী গলায় বলতো, "ওতো ঘুমাচ্ছে....পরে এসো।" তোমাকে দেখে যে কি ভীষণ ভালো লাগছিলো, জানো? খুব ইচ্ছে করছিলো তোমার হাতটা আমার কপালে চেপে ধরি.... তুমি গলা ছুঁয়ে আমার জ্বর দেখবে, আর তাতেই আমি একদম সুস্থ হয়ে যাবো। তুমি ছুঁয়ে দিলে যে আমার সব অসুখ ভালো হয়ে যায়......

পাঁচদিন থাকতে হয়েছিল সেবার হসপিটালে। তুমি প্রতিদিন আসতে...খুব যে পাশে বসে গল্প করতে তা কিন্তু নয়। বাবার সকল ভ্রুকুটি সহ্য করে, একটু দুরে বসে, মার সাথে কথা বলতে। অথচ তুমি এমন একজন মানুষ, যার ইগোর কাছে সব কিছু তুচ্ছ। কতো কিছু হারিয়েছো এই একরোখা আর জেদি স্বভাবের জন্য....দুটো চাকরী আর না জানি কতো কাছের মানুষ! আচ্ছা, তোমার ভাইয়ার সাথে কতোদিন কথা হয়না, মনে পরে? এবার দেশে ফিরলে আর রাগ করে থেকোনা। তোমার ভাইয়ের বিদেশিে ছেলেটা কিন্তু দেখতে ভারী মিষ্টি হয়েছে। তোমার বিদেশি ভাবী ও দেখতে বেশ। তোমার ভাইয়ার পছন্দ আছে বলতে হয়। আমাকে তার পছন্দ না হওয়ার পিছনের কারনটাও হয়তো অতোটা অমূলক নয়। আচ্ছা, তুমি কি জানো আমাকে তুমি কেন এতো ভালোবাসো? আমার না ভীষণ জানতে ইচ্ছে করে......

আজ ফিরতে বেশ রাত হলো...রাস্তায় গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিলো। কলিগরা সবাই খুব হুড়োহুড়ি শুরু করলো। সবার বাড়ি যাওয়ার খুব তাড়া। শুধু আমার কোনো তাড়া নেই। ধানমন্ডির তিনতলার সেই আমার রূমটিতে গেলে বড্ড একা লাগে.....সেখানে যেতে আমার একদম ইচ্ছে করেনা। শুধু ইচ্ছে করে অনেক দুরের পাহাড়ের উপর, তোমার সেই স্বপ্ন রাজ্যে যাই ! অন্ধকার আকাশের নীচে তোমার গা ঘেঁষে শুয়ে তাঁরা গুনতে ইচ্ছে করে...ইচ্ছে করে জোছনা হয়ে তোমার গায়ে লেপ্টে থাকি, ভোরের আলো হয়ে ছুঁয়ে দেই তোমার গাল, ঘুম হয়ে যাই তোমার দু'চোখে.......

ইতি
"মেয়েটি "
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামিলীগ ভোটে না থেকেও যেভাবে ভোটে অংশ নিচ্ছ...

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৪

যদি আগামীকাল ৫০ শতাংশের কম মানুষ ভোট দিতে যায়, এর অর্থ হচ্ছে দেশের এখনও বেশির ভাগ মানুষ নির্বাচনে আওয়াীলীগকে চায়। এই কথা অস্বীকার করার তখন কোন উপায় থাকবে না। তখন... ...বাকিটুকু পড়ুন

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

লিখেছেন নতুন নকিব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৭

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

ছবি সংগৃহিত।

অংশ ১: ভূমিকা এবং রোজার মূল উদ্দেশ্য

ইসলাম কোনো আংশিক বা বিচ্ছিন্ন জীবনদর্শন নয়। বরং এটি মানবজীবনের প্রতিটি স্তরের জন্য একটি... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

ভোট ডাকাতদের বয়কট করুন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩


আহা, বাংলাদেশের রাজনীতি যেন একটা অদ্ভুত সার্কাস, যেখানে ক্লাউনরা নিজেদেরকে জান্নাতের টিকিটের এক্সক্লুসিভ ডিলার বলে দাবি করে, কিন্তু পকেট ভরে টাকা নিয়ে ভোটের বাজারে ডাকাতি চালায়। জামায়াতে ইসলামীর মতো... ...বাকিটুকু পড়ুন

×