somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংবাদ বিভ্রান্তির আরো দুইটি সূত্র

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘‘ঢাকা ইডেন কলেজ থেকে’’ মেধাবী যুবকের এইচএসসি পাসের গল্পটি আমি আগেও কয়েকটি লেখায় উল্লেখ্য করেছিলাম। সংবাদ প্রকাশ নিয়ে পাঠক বিভ্রান্তির দুইটি সূত্র নিয়ে সম্প্রতি একটি লেখা আমার ব্লগে প্রকাশের পর আমার পরিচিত এক ব্যক্তি সংবাদ বিভ্রান্তির কয়েকটি গল্পের উপাদান দিয়েছে। এর সাথে যোগ হয়েছে নতুন কিছু অভিজ্ঞতাও। আর এসব অভিজ্ঞতার ভেতরে আমার ‘‘ঢাকা ইডেন কলেজ থেকে’’ মেধাবী যুবকের এইচএসসি পাসের গল্পটি মনে পড়েছে।

গল্পটি ছিল এরূপ : ওনি অনেক বড় মাপের শিক্ষিত ব্যক্তি। এসএসসি ও এইচএসসিতে বোর্ডের মেধা তালিকায় র্শীর্ষে ছিলেন। তারপর বিদেশ থেকে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশে ফিরেছেন। একদিন বিকেলে কক্সবাজার জেলার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে বেশ কয়েকজন তরুনের সাথে বসে তার সাথে আমার পরিচয়। ভদ্রলোক এখন ব্যবসা করেন। শুনে ভালো লাগলো, যা হোক মেধাবী হওয়ার পর চাকুরীর পেছনে না ঘুরে তিনি ব্যবসায় মনোনিবেশ করেছেন। কিন্তু আড্ডার ফাঁকে একজন তাকে প্রশ্ন করলেন, ‘‘ভাই আপনি এইচএসসি কোন কলেজ থেকে পাস করেছেন?’’ তিনি উত্তর দিলেন- ‘‘ঢাকা ইডেন কলেজ থেকে’’। উপস্থিত সকলেই এক সঙ্গে হেসে উঠলেন। সাথে তিনিও হাসলেন।

স্বাভাবিকভাবে আমরা একটি প্রবাদ সকলেই জানি। প্রবাদ রয়েছে ‘বোকারা তিন বার হাসেন’। সংবাদ প্রকাশের বিভ্রান্তি নিয়ে সেই বোকাদের দলভূক্ত মানুষ আমি চিহ্নিত করতে পারি। আমি নাম উল্লেখ্য করে পরিচিত করে দিতে পারি সেই বড় মাপের শিক্ষিত এবং অভিজ্ঞদের। যারা ‘‘ঢাকা ইডেন কলেজ থেকে’’ মেধাবী যুবকের এইচএসসি পাসের মতো যোগ্য।

তারা এ যোগ্যতা প্রমাণ দিচ্ছে পাঠক বিভ্রান্তিমুলক সংবাদ পরিবেশন এবং কপি-পেস্ট সূত্রের প্রয়োগের মাধ্যমে। আর তার সাথে প্রচলিত ধারণা লালনটি সূত্রটিও প্রয়োগ করছেন তারা। এর বাইরে ভুল তথ্যের প্রয়োগ সূত্র, বনোয়াট গল্প সূত্র দেখা গেছে।

আমি নিজেইও এ বিভ্রান্তির কবলে পড়েছিলাম ২০০১ সালের শুরুতে। তখন কক্সবাজার শহরে নতুন একটি দৈনিক পত্রিকা বের হচ্ছে। পত্রিকা বাজারে আসার আগে থেকে আমি ওখানে কাজ করি। বলতে গেলে ওই পত্রিকাটির জন্ম আমার হাত ধরে। পত্রিকা বাজারে আসার মাসখানিক পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। তফসিল ঘোষণার পর উখিয়া থেকে ওই পত্রিকার প্রতিনিধি একটি সংবাদ লেখে পাঠায়। সংবাদটি বলা হয়, একজন চেয়ারম্যান প্রার্থী কানের খত দিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ওই সংবাদটি পরিবেশন না করার পক্ষে আমি সম্পাদককে বললাম। কিন্তু কার কথা কে শুনে। সম্পাদক প্রবীন মানুষ। তিনি অনেক অভিজ্ঞ। আমার মতো নবীনের কথা তিনি মানতে রাজী নন। পরেদিন প্রথম পৃষ্ঠায় সংবাদ প্রকাশ হয়। এর পরেই জানা গেলে সত্যটি। ওই চেয়ারম্যান প্রার্থী কানে খত দেয়া তো দূূরের কথা মনোনয়ন পত্রও প্রত্যাহার করেননি তিনি। ফলে সংবাদ প্রকাশের দিন ওই চেয়ারম্যান প্রার্থী বাদি হয়ে আদালতে পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর জের ধরে আমি ওই পত্রিকার চাকুরী ছেড়ে দিয়েছিলাম। যদিও পরে চেয়ারম্যান প্রার্থীর সাথে সমঝোতা করে মামলাটি প্রত্যাহার করা হয়েছিল। এমনকি ওই নির্বাচনে কানের খত দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছে বলে সংবাদে উল্লেখ্য করা প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

এটিকে বানোয়াট গল্প বলে আমার কাছে বিশ্বাস হয়েছিল।

এর আগে একটি সংবাদ বিভ্রান্তির গল্প আমার জানা আছে। যদিও তখন এ পেশার সাথে আমার সম্পর্ক ছিল। ১৯৯৫ সালের মাঝা-মাঝি কক্সবাজার থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার একটি কপি আমি দেখেছিলাম ২০০৩ সালে দিকে। নানা কারণে এক দম্পতির সাথে আমার পরিচয়। পরিচয়ের সূত্র ধরে ১৯৯৫ সালের পত্রিকার কপিটি তাদের একজন আমাকে দেখিছেন ২০০৩ সালে। ওই পত্রিকার একটি সংবাদের শিরোনাম ছিল ‘গৃহ শিক্ষকের হাত ধরে গৃহনীর পালায়ন’। আমার পরিচিত দম্পতিটি ছিল ওই সংবাদের নায়ক-নায়িকা। সংবাদে গৃহ শিক্ষক অথবা গৃহনীর পালায়নের তথ্যটি একেকারে ভুল এবং বানানো। মুলত নায়ক ছিলেন একজন লাইব্রেরীর মালিক এবং নায়িকা ছিল কলেজ ছাত্রী।

আর এ সূত্রটি নাম দিয়েছি ভুল তথ্য প্রয়োগ।

পাঠকের জন্য : ব্লগে লেখা আড়ের দুইটি সূত্রের সাথে আরো দুইটি সূত্র যোগ করা হল পাঠকের জন্য। তার সাথে ৩১ জুলাই প্রশাসনের আরো একটি অনুষ্ঠানের কথা বলতে চাই। অনুষ্ঠানে সাংবাদিক হিসেবে অনেকেই আমন্ত্রণ পেয়ে অংশ নিয়েছেন। এ সংবাদটি ১ আগস্ট কক্সবাজারের একটি অনলাইন ছাড়া আর কোন পত্রিকায় চোখে পড়েনি।





সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×