অলিঙ্গনের পর পর যে প্রলোভন বাড়তে থাকে
তার নাম কি হতে পারে এমন প্রশ্নের উত্তর জানা নেই,
জানা নেই কিভাবে এসেছিলে পথে কতদিন ধরে আছো
জলের সাথে প্রণয় বন্ধন বিনয়ের বিন¤্র বসতি গড়ে,
জলে তোমার কি এমন মোহ আটকে রাখে পা
জলে তোমার কি এমন স্বপ্ন বিমুগ্ধতার রুদ্ধ বিভোর
তুমি কি চেয়েছিলে কোন অতীত কিংবা ঐতিহাসিক চোখ
না কি কেবল এক-একটি পাতার মৃত্যু ইতিহাস?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




