somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাল কিছু জানুন এবং জানুন কিছু ঐতিহাসিক ঘটনা

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্ষাস্নাত রাত্রি ও গভীর নিদ্রা : ১৭ই রামাযান শুক্রবারের রাত, বদর যুদ্ধের পূর্বরাত

সৈন্যদের শ্রেণীবিন্যাস শেষ হয়েছে। সবাই ক্লান্ত-শ্রান্ত। হঠাৎ বৃষ্টি এলো। মুসলিম বাহিনী ঘুমে এলিয়ে পড়ল। গভীর ঘুমে আচ্ছন্ন বাহিনীর সকল ক্লান্তি দূর হয়ে গেল এবং যুদ্ধের জন্য দেহমন প্রস্ত্তত হয়ে গেল। বালু-কংকর সব জমে শক্ত হয়ে গেল। ফলে চলাফেরায় স্বাচ্ছন্দ্য এলো। সেই সাথে অধিক হারে পানি সঞ্চয়ের ব্যবস্থা হয়ে গেল।

এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘স্মরণ কর সে সময়ের কথা, যখন তোমাদের স্বস্তির জন্য তাঁর পক্ষ থেকে তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করা হয় এবং তোমাদের উপরে তিনি আসমান হ’তে বারি বর্ষণ করেন। তোমাদেরকে পবিত্র করার জন্য, তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা দূরীভূত করার জন্য। তোমাদের হৃদয়গুলি পরস্পরে আবদ্ধ করার জন্য এবং তোমাদের পাগুলি দৃঢ় রাখার জন্য’ (আন‘ফাল ৮/১১)।

শয়তানের কুমন্ত্রণা ছিল এই যে, সে দুর্বলচিত্ত মুসলমানদের মধ্যে এই প্রশ্ন ঢুকিয়ে দিয়েছিল যে, আমরা যদি ন্যায় ও সত্যের পথে থাকব, তাহ’লে আমরা এই নিম্নভূমিতে ধূলি-ময়লা ও নিগৃহীত অবস্থার মধ্যে কেন? এটা নিঃসন্দেহে আমাদের পরাজয়ের লক্ষণ। পক্ষান্তরে কোরায়েশরা পাহাড়ের উচ্চ ভূমিতে আছে। তারা উট যবেহ করে খাচ্ছে আর ফূর্তি করছে। এটা নিশ্চয়ই তাদের জন্য বিজয়ের লক্ষণ।

সকালেই যেখানে যুদ্ধের সম্মুখীন হ’তে হবে, সেখানে রাতেই যদি মুষ্টিমেয় মুসলিম বাহিনীর মধ্যে এ ধরনের বিভ্রান্তি ঢুকে যায়। তাহ’লে সেটা সমূহ ক্ষতির কারণ হবে। সেকারণ আল্লাহ তাদের বৃষ্টি বর্ষণের মাধ্যমে গভীর ঘুমে বিভোর করে দিলেন। ফলে ঘুম থেকে উঠে প্রফুল্লচিত্তে সবাই যুদ্ধে জয়ের জন্য একাট্টা হয়ে প্রস্ত্তত হয়ে গেল।

হযরত আলী (রাঃ) বলেন যে, বদর যুদ্ধের রাতে এমন কেউ বাকী ছিল না যে, তিনি ঘুমাননি। কেবল রাসূলুল্লাহ (ছাঃ) ব্যতীত। তিনি সারারাত জেগে ছালাতে রত থাকেন। (SUBHANALLAH)
--------------------------------------------------------------------

মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা স্বগৃহে অবস্থান করবে; প্রাচীন জাহেলী যুগের সৌন্দর্য প্রদর্শনের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। তোমরা ছালাত প্রতিষ্ঠা করবে ও যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রাসূল (ছাঃ)-এর আনুগত্য করবে।’ (আহযাব ৩৩/৩৩)।

পর্দার মধ্যেই মা-বোনদের জন্য ইহকালীন ও পরকালীন শান্তি এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে। আল্লাহ তা‘আলা বলেন, ‘হে নবী! তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিন নারীদেরকে বল, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজতর হবে; ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’ (আহযাব ৩৩/৫৯)।

সন্তান-সন্ততি লালন-পালনে মহিলাদের (মায়ের) ভূমিকা অত্যধিক। একজন আদর্শ মা সমাজের অশ্লীল এবং বেহায়াপনা বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যখন সন্তান-সন্ততি ছোট থাকে তখন যদি মা ছালাত ক্বায়েম করে, কুরআন তেলাওয়াত করে, বাড়ীতে অবস্থান করে ও প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পর্দা করে বের হয়, তাহ’লে এসব কাজ-কর্ম সন্তানের উপর প্রভাব ফেলবে।

মাকে দেখে সন্তান-সন্ততি শিক্ষা নিবে। অপরপক্ষে পিতা যদি নিয়মিত মসজিদে গিয়ে ছালাত ক্বায়েম করে, বাড়ীতে কুরআন তেলাওয়াত করে, অন্যান্য ফরয কাজগুলো পালন করে, তাহ’লে সন্তানের উপর পিতার এসব কাজের প্রভাব পড়ে। এভাবে ছেলে-মেয়েরা পিতা-মাতার নিকট থেকে শিক্ষা পাবে।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ওপরের দুটি অংশ ফেবুর নবীদের কাহিনী (story of Prophets(AS) নামক পেজ থেকে নেয় হয়েছে। আপনারা তো ফেবুতে অনেক কিছুই করেন কিন্তু এরকম কোন পেজে কি লাইক দিয়েছেন? ফেবুতে ঢুকলেই দেখা যায় কত আজে-বাজে জিনিসের ছড়াছরি। আপনি যদি এরকম কয়েকটি পেজে লাইক দিয়ে থাকেন তাহলে দেখবেন ফেবুও আপনার একটি ইসলামি জ্ঞান চর্চার অংশ বা কেন্দ্রে পরিনত হবে। আর আপনিও খারাপ জিনিসের বদলে অনেক ভাল জিনিস শিখতে পারবেন। নিচে পেজটির লিংক দিলাম। তবে এরকম আরো পেজ আছে, আমি কিছুটা অসু্স্থ তাই অন্য গুলোর লিংক দিতে পারলাম না, এটুকুই অনেক কষ্টে লিখলাম। আপনারা একটু খুজলেই পাবেন।
https://www.facebook.com/nobider.kahinii
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×