somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

সক্রেটিস এন্ড জেসাস

১৬ ই জুন, ২০১৫ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পৃথিবীতে এমন মানুষের সংখ্যা কম যারা মহান গ্রিক দার্শনিক সক্রেটিস ও খ্রিস্টধর্মের মূল ব্যক্তিত্ব যিশুর নাম শোনেননি। দুজনই চিন্তার প্রবর্তক। দুজনই কিছু লিখেছেন বলে কোন প্রমাণ পাওয়া যায় না। তাহলে তাদের সম্পর্কে পরবর্তীকালে মানুষ জানল কীভাবে? সক্রেটিস সম্পর্কে জানা যায় তারই শিষ্য প্লেটোর ডায়ালগ এবং সৈনিক জেনোফনের রচনা থেকে। সক্রেটিস পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপনকারী, বলা হয়ে থাকে। তিনি এমন এক দার্শনিক চিন্তাধারা জন্ম দিয়েছেন যা দীর্ঘ ২০০০ বছর ধরে পশ্চিমা সংস্কৃতি, দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। খুবই সাধারণ অথচ মহান একজন শিক্ষক ছিলেন সক্রেটিস, যিনি শিষ্য গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রদানে বিশ্বাসী ছিলেন না। তার কোন নির্দিষ্ট বিদ্যালয়ও ছিল না। যেখানে যাকে পেতেন মৌলিক প্রশ্নগুলোর উত্তর বোঝানোর চেষ্টা করতেন।
দার্শনিক ও ধর্মতত্ত্ববিদরা বিগত দুই সহস্রাব্দ ধরে সক্রেটিস ও যিশুর মধ্যে চমক লাগানো, বিস্ময়কর সাদৃশ্য সম্পর্কে অনেক কিছুই রচনা করেছেন। দুজনই একটা মহত্তর নৈতিক দর্শন সম্বন্ধে তাদের নিজ নিজ সংস্কৃতিগুলো বর্ণনা করেছেন। দুজনই জনসাধারণের মধ্যে সম্পদ, জাতপ্রথা কিংবা পৌত্তলিকতার ভিত্তিতে পার্থক্য রচনা করতে অসম্মতি জ্ঞাপন করেছেন। দুজনই বিশ্বাস করতেন যে, তারা ঐশ্বরিক বাধ্যবাধকতার অধীনে কাজ করছেন। দুজনই চরম মাত্রায় সাদামাটা জীবনযাপন করেছেন, বিনামূল্যে শিক্ষা দান করেছেন এবং তাঁদের শিক্ষার চূড়ান্ত স্বীকৃতি হিসেবে আত্মোৎসর্গের বিষয়টিকে মেনে নিয়েছেন।
দুজনের জ্ঞান সমকালীন চিন্তাকে চ্যালেঞ্জ করে।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৫ রাত ৯:৪৮
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×