বাজেটের কথা বলছিলাম আমদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এই বাজেটের ৭১%ই জাতীয় রাজস্ব আয় থেকে সংগ্রহ করবেন বলে জানিয়েছেন....ওয়েল!
কিন্তু কথা হচ্ছে যে খাত গুলো সরকারের আছে যেগুলি দিনের পর দিন লোকসান গুনে যাচ্ছে সেগুলো রেখে কি পয়দা হচ্ছে...... আমরা আপনাদের ভ্যাট,ইনকাম ট্যাক্স, সম্পূরক শুল্ক, আবার কি জানি সার চার্জ এসব দিয়ে যাবো আর আপনি বাজেটের ব্যয় এর ব্যাখ্যা দিতে গিয়ে কোন এক জায়গায় বলবেন "এত পার্সেন্ট যাবে প্রজাতন্ত্রের কর্মচারী, কর্মকর্তাদের বেতন বাবদ "! আবার এই প্রজাতন্ত্রের কর্মচারী, কর্মকর্তাদের কাছে কোন সেবার জন্য গেলে কোনো তন্ত্রমন্ত্র দিয়েও তাদের দেখা মিলে না! মিললেও তাদের মন্ত্রের শক্তি এতবেশি যে এই হতভাগা প্রজারা ঘোরের মধ্য পড়ে যায়!
মোবাইল এ কথা বলার উপর সব মিলিয়ে ২১% চার্জ আপনার রাজস্ব কোষে দিতে হবে! মানে ১০০ টাকার কথা বললে আমাদের গুনতে হবে ১২১ টাকা। আমাদের আর্থিক অবস্থার এতটা বিপ্লব ঘটেনি যে এইভাবে সার্ভিস চার্জ আমাদের দিতে হবে....তবে হ্যাঁ ভিওআইপি বাবুরা এখন আরো বেশি লাভ করতে পারবে আগে তারা ১৮%কর ফাঁকি দিতো এখন দিবে ২১% তাদের হাঁসিটা একটু চওড়াই হয়েছে বটে...বিপরীতে আমাদের কপালের ভাঁজটা আরো একটু কুঞ্চিত হয়েছে......
আমাদের নির্বাচন কমিশনার মশাই এবার বলেই দিয়েছেন বাবু আমার কিন্তু এবার ২০০ কোটি টাকা লাগবে.....হুম বলে দিলাম কিন্তু.....জানিনা ২০০ কোটি টাকা লেখতে কয়টা শূন্য লাগে তবে তেনার কাজের যোগবিয়োগে বিশাল এক শূন্য ঝুলে আছে......
তাকিয়ে ছিলাম আমাদের শিক্ষা মন্ত্রনালয়ের দিকে হুম সবার থেকে আদুরে মন্ত্রনালয় পেয়েছে ও সবার থেকে বেশি বাজেট......কিন্তু এই মন্ত্রনালয়ের ও উন্নতি কম না আমাদের শিক্ষামন্ত্রী আর অর্থমন্ত্রীর মাথায় যতগুলি চুল আছে তার থেকে সামন্য একটু বেশি.... আমাদের শিক্ষামন্ত্রীর একটা বিড়াল আছে = our education minister is a cat #GPA-5
যাইহোক তারপরেও আমরা আশাবাদী "এগিয়ে যাক বাংলাদেশ "
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



