somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপাতত মায়ানমার সফল!

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রোহিঙ্গা ইস্যুতে আপাতত মিয়ানমার সরকার সফল তারা ৩লক্ষ রোহিঙ্গাকে পুশ ইন করে বাংলাদেশে প্রবেশ করাতে পেরেছে! শুধু যে প্রবেশ করিয়েছে তা না, তাদের সীমান্তে মাইন পুঁতে দিয়েছে যাতে তারা ফিরে আসতে না পারে! এখন দেখার বিষয় বাংলাদেশ সরকার কি করে এই সমস্যা সামাল দিবে! এখন বাংলাদেশের করণীয় কি হবে।
সত্যিকার অর্থ রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া যতটা মানবিক ভাবা হচ্ছে তার চেয়ে বড় কারন কূটনৈতিক ব্যার্থতা! কূটনীতিক পর্যায়ের অসফলতার কারনে সরকার এত রোহিঙ্গা প্রবেশে বাধা দিতে পারেনি। আরো একটি কারন দেশের ভিতরের জনগনের বৃহৎ একটা অংশ রোহিঙ্গা প্রবেশের পক্ষে ছিলো! সম্ভবত ১৯ সালের কথা চিন্তা করে সরকার এই ইস্যুতে ঐ অংশের বিরুদ্ধে যেতে চায়নি!
যাইহোক যা হওয়ার তা হয়ে গেছে এখন সরকারের প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ গুলি শুরু করে দেওয়া উচিত।
★সেখানে নিরাপত্তা বাহিনীর সংখ্যা দ্বিগুণ করা। তবে সতর্কতার সহিত, দেশের বাকি নিরাপত্তা যেনো ঠিক থাকে।
★সব রহিঙ্গাদের পরিচয়(ইতিমধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে কাজ শুরু করেছে মনে হয়), ছবিসহ সংগ্রহ করা।
★৩লাখ রোহিঙ্গার সাথে কয় লাখ ইয়াবা এসেছে তা খুঁজে বের করা।
★জঙ্গী কার্যক্রম হচ্ছে কিনা তার জন্য স্পেশাল টিমকে দায়িত্বে দেওয়া।
★আশ্রয় স্থান থেকে রোহিঙ্গারা চাইবে অন্যত্র সরে যেতে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা।
★সাহায্য, ত্রান দেওয়া ব্যক্তি, এনজিও এদের উপরও নজরদারি রাখা।
★খাদ্য,স্বাস্থ্যসেবার যেনো সুষ্ঠ বন্টণ হয় সে বিষয় লক্ষ্য রাখা। আর রোহিঙ্গাদের জানিয়ে দেওয়া তোমরা এখানে স্থায়ী না, আবার তোমাদের ফিরে যেতে হবে তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখানে থাকতে পারবে।
★আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষন করে পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে ঘনঘন বিবৃতি দেওয়া, বাংলাদেশ শরনার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি এই মেসেজ জানিয়ে দেওয়া।
★মায়ানমার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে কোনো লাভ হবে না দুই একটা পরাশক্তি দেশের সাথে ঐক্যমত্য পৌঁছে মায়ানমার সাথে আলোচনায় বসতে হবে।
সর্বোপরি এই রোহিঙ্গা সমস্যা আর সহজে সমাধান হচ্ছে না, আমাদেরকে এই বোঝা অনেকদিন বয়ে বেড়াতে হবে। দেশের অর্থনীতি ও নিরাপত্তায় বড় ধরনের সংকট দেখা দিতে পারে!
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×