somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসভ্যের নগরীতে বসবাস!

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা শহর পৃথিবীর মধ্যে বাসযোগ্য শহরের তালিকায় নেই। তারপরেও ঢাকা শহর পৃথিবীর মধ্যে অন্যতম ব্যয়বহুল শহর। এই শহরের বাসিন্দারা জীবন নির্বাহে যে পরিমাণ অর্থ খরচ করে সেই পরিমাণ নাগরিক সুযোগ-সুবিধা পায় না। পানি-বিদ্যুৎ, গ্যাস, পয়-নিষ্কাশন ব্যবস্থা কিংবা পাবলিক পরিবহন কোনোকিছুই আধুনিক ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তার মধ্যে অনেক আইনের প্রয়োগ এখানে হয়না, যে আইনগুলো নাগরিক সুবিধা পাওয়ার জন্য তৈরি করা হয়েছে।

সবকিছু বাদ দিলেও রাতের বেলায় অন্তত শান্তিমত ঘুমানোর অধিকারটুকু আছে। কিন্তু যারা ঢাকাবাসী, বিশেষ করে পুরান ঢাকার দিকে, তারা জানে সপ্তাহে অন্তত দুই-তিন দিন উচ্চস্বরে গান বাজনা বাজানোর জন্য ঠিকভাবে ঘুমোতে পারা যায়না। এমন বিকট শব্দে গান-বাজনা করা হয় যা সহ্য সীমার বাহিরে। এগুলি রাত দুটো তিনটা পর্যন্ত চলতে থাকে। যারা সারাদিন পরিশ্রম করে এসে নিজের বাসায় একটু শান্তিতে ঘুমাতে চায় অথবা রাত জেগে পড়ার জন্য যে শিক্ষার্থী জেগে থাকে, এই যন্ত্রণা তাদের অহরহ পোহাতে হয়।
বেশ কয়েকদিন আগে ওয়ারীতে এক অসুস্থ্য বৃদ্ধ মারা যায় পাশের বাসায় উচ্চস্বরে গান বাজনার আওয়াজে। বৃদ্ধের আগে থেকে হূদযন্ত্রের সমস্যা ছিল। পুলিশ অবশ্য পরে তিনজনকে গ্রেপ্তার করেছিল, তাদের পরে কি হয়েছিল জানা যায়নি।

আমার বাসার পাশের রাস্তা দিয়ে মাঝরাতে, কখনো কখনো শেষ রাতে এত উচ্চস্বরে গান-বাজনা করতে করতে গাড়ি চলে যায় যে নিজের বিছানা কাঁপতে থাকে সেসময়। হঠাৎ করে ঘুম ভেঙ্গে নিজের শরীরও তখন কাঁপতে থাকে! সেসময় বসে বসে ঐসব অসভ্যদের আর এগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্বপ্রাপ্তদের গালমন্দ করা ছাড়া আর কিছু করার থাকে না। ৯৯৯ এ ফোন করে একবার প্রতিকার পেয়েছিলাম কিন্তু এটা স্থায়ী সমাধান নয়।

শব্দ দূষণ বিধিমালা নামে একটি আইন আছে। এই ধরনের শব্দ দূষণ সম্পর্কে সেখানে স্পষ্ট করেই বলা আছে। এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু এই আইনটির প্রয়োগ কখনো চোখে পড়ে না। সরকার নাগরিকদের অন্যান্য সুযোগ-সুবিধা ঠিকভাবে না দিক কিন্তু রাতে ভালোভাবে ঘুমানোর ব্যবস্থা করে দিক। শব্দ দূষণকারী এসব অসভ্যদের বিচারের আওতায় আনা হোক।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×