somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

আমাদের প্রশাসন যারা চালাচ্ছে এরা এমন পরিস্থিতি মোকাবেলায় মোটেও দক্ষ নয়।

২০ শে মার্চ, ২০২০ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশে করোনাভাইরাসটি প্রবাসীদের মাধ্যমে দেশে প্রবেশ করেছে। প্রবাসীরা অনেকে হয়তো নিজের দেশকে নিরাপদ মনে করে দেশে চলে এসেছে। আবার অনেকেই যেসব দেশে ছিল সেসব দেশে হয়তো ইমিগ্রান্ট হওয়ার কারণে, জরুরি মুহূর্তে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে না তাই নিজের দেশকে নিরাপদ মনে করেছে। কোনো কারণে আমরা যদি ভয় পাই তাহলে আমরা নিজের ঘরে এসে আশ্রয় নিই। প্রবাসীরাও সেটাই করেছে। এখন প্রবাসীদেরকে আপনারা গালাগালি করছেন একজন প্রবাসীর বেকুবি মার্কা কথাবার্তা জন্য। ওই বেকুব পুরো প্রবাসীদের রিপ্রেজেন্ট করে না।

করোনাভাইরাস সমস্যাটি অনেকদিন ধরেই আলোচিত বিষয়। এই ভাইরাসটি আমাদের দেশে যেকোন ভাবেই প্রবেশ করবে এটা বুঝতে খুব বেশি গবেষণার দরকার ছিল না। আপনি যখন জানবেন আপনি কোন সমস্যায় পড়তে যাচ্ছেন তখন আপনি চেষ্টা করবেন সমস্যাটি প্রতিরোধ করতে। আর যদি সেটা না পারেন তাহলে চাইবেন আপনার ক্ষতির পরিমাণ যেন কম থাকে।

ইউরোপ থেকে যেসব প্রবাসীরা এসেছে, তাদেরকে আপনি কোয়ারেন্টাইন রাখবেন তার ব্যবস্থা আপনার অনেক আগ থেকেই করা উচিত ছিল। যেসব লোক গুলোকে কোয়ারেন্টাইনে রাখবেন, তাদের জন্য সেই জায়গায় পর্যাপ্ত সুযোগ-সুবিধা রাখতে হবে। ইতালি, জার্মানি এসব দেশে খুব বেশি বাঙালি থাকেনা। এরা যারা এসেছে তাদেরকে আপনি হাজী ক্যাম্পে রাখবেন কিন্তু সেখানে আপনি থাকার মতো পরিবেশ আগে থেকেই সৃষ্টি করে রাখবেননা, তা হতে পারে না। যে লোক গুলো প্রবাস থেকে এসেছে, তাদের সবাই নিশ্চয়ই এই ভাইরাসে আক্রান্ত ছিল না!
তাদেরকে আপনি এক জায়গায় গাদাগাদি করে রাখার চেষ্টা করলে, যে আক্রান্ত না, সেও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবে। সেক্ষেত্রে সেই লোকটি এমন কোয়ারেন্টাইনে থাকতে চাইবে না, এটাই স্বাভাবিক। সারা বিশ্বে যখন এই সমস্যাটি চলছে, তখনই আপনি কোয়ারেন্টাইন করার জন্য যে নির্দিষ্ঠ জায়গাটি বাছাই করেছেন, সেটাকে মানসম্পন্ন করে তৈরি রাখা উচিত ছিল। সেখানে প্রত্যেকের জন্য আলাদা কেবিন সিস্টেম করে রাখা উচিত ছিল। সাথেসাথে পর্যাপ্ত পরিমান ডাক্তার ও নার্সদের দরকারি সরঞ্জাম দিয়ে সেখানে নিয়োগ দিতে পারতেন। এতে যারা বাহির থেকে এসেছে তারা এমন পরিবেশ দেখে কিছুটা হলেও স্বস্তি বোধ করতো। বিমান থেকে নেমে তারা যখন ডাক্তার না দেখে পুলিশ দেখে তখন তারা হতাশ হবেই।

আমাদের প্রশাসন যারা চালাচ্ছে এরা বেশিরভাগই অজ্ঞ এবং স্বার্থপর। এদের দ্বারা এসব জরুরী মুহূর্ত ট্যাকেল দেওয়া সম্ভব নয়। যেখানে একটি ব্যস্ত রাস্তায় ম্যানহোলের ঢাকনা দিনের পর দিন খোলা থাকে সেখানে এসব ব্যুরোক্রেটরা কতটুকু দক্ষতার সাথে এমন বিপর্যয় মোকাবেলা করবে সেটা যাচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু কর্মকর্তাকে ইতালি পাঠানো দরকার, করোনাভাইরাস কিভাবে মোকাবেলা করা যায় তার অভিজ্ঞতা অর্জন করার জন্য। জানিনা এসব কর্মকর্তারা এখন এমন অভিজ্ঞতা অর্জনের জন্য ইতালি সফর করবেন কিনা কে জানে?
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২০ রাত ১১:৩২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×