somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডঃ জাফরুল্লাহর কিট নিয়ে সরকারি লোকজন অযথা নিজেদের বিতর্কিত করছে।

২৭ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডঃজাফরুল্লাহর গণস্বাস্থ্য কভিড-১৯ রোগ শনাক্তকরণের জন্য যে কিট আবিষ্কার করেছে বলে দাবি করছে সেটা নিয়ে এত জল ঘোলা করার কি দরকার! এটার সাথে জড়িত ডঃফিরোজ ও ডঃবিজন কুমারের কথাগুলো শুনেছি। তাদের কথাগুলি মোটামুটি সহজ এবং বোধগম্য ছিল। ওষুধ প্রশাসনের ডিজি ও সরকারি অন্যান্য লোকজনের কথাগুলো ছিলো জটিল ও রাজনীতিবিদদের মতো। এটা খুবই সহজ বিষয়, তারা স্বল্প খরচে রোগ নির্ণয়ের জন্য একটা পদ্ধতি আবিষ্কার করেছে। সেটা কাজ করে কিনা তা বিশেষজ্ঞদের নিয়ে ল্যাবে বসে টেস্ট করে এর ফলাফল বের করা যায়। ফলাফল আশানুরূপ হলে সেটাকে বাজারজাত করার জন্য গণস্বাস্থ্যকে সহযোগিতা করা, আর না হলে তাদের পদ্ধতিকে অযোগ্য ঘোষণা করা।

ডক্টর জাফরুল্লাহর গণস্বাস্থ্য কোনো রকেট সাইন্স আবিষ্কার করেনি, সাধারন একটা জিনিস; এটা নিয়ে এত হাউকাউর কোন দরকার নেই। তারা যে স্যাম্পল দিয়েছে সে অনুযায়ী টেস্ট করে সেটাকে যোগ্য অথবা অযোগ্য ঘোষণা করবে। জাফরুল্লাহকে অসহ্য করার জন্য অনেক কারণ আছে কিন্তু এখন সে কারণগুলি বিবেচনা করে তাদের প্রচেষ্টাকে বিতর্কিত করার কোন দরকার নেই। সত্যিকার অর্থে যদি তাদের এই উদ্ভাবন সফল হয় তাহলে সরকারের জন্য কভিড-১৯ নিয়ন্ত্রণ করা আরেকটু সহজ হবে।

ডঃ জাফরুল্লাহকেও আরেকটু ধৈর্যশীল হতে হবে। উনি সরকার থেকে এমন ব্যবহার পেয়ে এখন চেঁচামেচি করছেন, উনি কাউকে একটা টাকাও ঘুষ দিবেন না, উনার কিট বাজারে আসুক বা না আসুক। উনার কাছ থেকে এই পরিস্থিতিতে কেউ ঘুষ চাইবে না। যেটা চাচ্ছে সেটা হচ্ছে উনাকে ও উনার গণস্বাস্থ্যকে ক্রেডিট দিতে চাচ্ছে না এবং বর্তমান যে পিসিআর দিয়ে টেস্ট করা হচ্ছে তার আমদানির সাথে জড়িত লোকজন ওনাকে সমর্থন করছে না।

অনতিবিলম্বে সরকারের উচিত হবে উনার এই কিট দিয়ে যদি সত্যিকার অর্থেই অল্প খরচে রুগী শনাক্ত করা যায়, তাহলে এটাকে বাজারজাত করার সকল ব্যবস্থা করা। এছাড়াও যদি এটাতে অল্পস্বল্প ত্রুটি থাকে সেটা দ্রুত সারিয়ে কিট উৎপাদনে উনাকে সাহায্য করা। বর্তমান পরিস্থিতিতে এটাই হবে সঠিক ও ভালো সিদ্ধান্ত।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×