somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের অর্থনীতি রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অর্থনীতি, এতে জাতির মুক্তি নেই।

০৪ ঠা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


করোনার কারণে সরকার যে বিশাল প্রণোদনা প্যাকেজ দিয়েছে সেটার বিতরণ প্রায় ৭০ শতাংশ হয়ে গেছে। এ ধরনের প্রণোদনা প্যাকেজ যদি অলাভজনক খাতে অথবা অনুৎপাদনশীল খাতে দেওয়া হয় তাহলে বাজারে মুদ্রাস্ফীতি বাড়তে পারে। গত কয়েক সপ্তাহ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তির দিকে। অর্থনীতিবিদরা ভালো বলতে পারবে এটা কি সেই প্রণোদনা প্যাকেজের কারনে হচ্ছে কিনা। তবে এমন মুদ্রাস্ফীতি হওয়ার আরো অনেকগুলি কারণ আছে। উৎপাদনশীল খাতে প্রণোদনা দিলে সময়ের সাথেসাথে এই মুদ্রাস্ফীতি কমে আসবে আর অনুৎপাদনশীল খাতে বেশি প্রণোদনা চলে গেলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হচ্ছে সম্পদ সৃষ্টি করা মানে উৎপাদনশীল খাতে বেশি বিনিয়োগ করা।

আমাদের বাজেটের বিশাল একটি অংশ চলে যায় সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন বোনাসে এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ভর্তুকি হিসেবে। আমার ঠিক জানা নাই সরকারের কয়টি প্রতিষ্ঠান নিজেদের আয়ে নিজেরা চলতে পারে। সরকারি অনেক প্রতিষ্ঠান আছে যেগুলিতে সঠিক উপায়ে ম্যানেজমেন্ট করলে তারা নিজেদের আয়ে নিজেরা চলতে পারার কথা। এসব প্রতিষ্ঠানগুলিতে ভর্তুকি দেওয়ার কারনে বাজেটের বিশাল একটি অংশ নষ্ট হয়ে যায়। আসলে এসব ভর্তুকি সমস্যা সমাধান করা বেশি কঠিন কাজ নয়, তবে আমাদের আমলা ও রাজনীতিবিদদের সদিচ্ছা না থাকার কারণে ইহার সমাধান হচ্ছে না।

আমাদের দেশে যে অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে যাকে পুঁজিবাদী অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থনীতি কোনটাই বলা যায় না। আমার কাছে মনে হচ্ছে ইহাকে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অর্থনীতি বলাটা সঠিক হবে। আমাদের রাজনৈতিক শক্তি সমূহ আমাদের অর্থনীতিকে সবচেয়ে বেশি প্রভাবিত করে যার কারণে অর্থনীতির স্বাভাবিক প্রক্রিয়ায় সাধারণ মানুষ যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হয়। রাজনীতিবিদদের সাথেসাথে আমাদের আমলারাও অর্থনীতির স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে। দুর্নীতি ও অদক্ষতার কারণে অর্থনীতির সুবিধা সমূহ তারা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পারেনা। আমাদের বিশাল শ্রম সম্পদ আছে তবে আমাদের ভূমির অপ্রতুলতা বিদ্যমান। এই শ্রম সম্পদকে সঠিক ভাবে কাজে লাগানোর জন্য, সঠিক কর্মপরিকল্পনা হাতে নেওয়ার মত দক্ষ আমলা ও রাজনীতিবিদ নেই। এই সম্পদকে যদি আমাদের রাজনীতিবিদরা ও আমলারা মিলে সঠিক পন্থায় কাজে লাগাতে পারে তাহলে সত্যিকার অর্থেই দেশে উন্নয়ন দৃশ্যমান হবে।
সর্বশেষ আমরা যদি রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে না আসতে পারি তাহলে জাতির উন্নয়ন কখনোই সম্ভব হবেনা। জাতির উন্নয়ন করতে হলে জাতির জন্য সম্পদ সৃষ্টি করতে হবে। আর এই সম্পদ সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদ ও আমলাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। তবে অদূর ভবিষ্যতে এরকম ভূমিকা তারা রাখতে পারবে অন্তত আমার তা মনে হয় না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×