somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

জাতির পাঁচটি মৌলিক অধিকারের সাথে ষষ্ঠ আরেকটি অধিকার যুক্ত করা উচিত।

২৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈশ্বরদের বিচার চাওয়া যায় না, বিচার তো দূরের কথা সামান্য অভিযোগও করা যায়না। তাদের বিচার চাইলে, অভিযোগ করলে তারা রাগ করে, রাগে ক্ষোভে তারা সবকিছু ধ্বংস করে দিতে চায়। এই কালে না পারলে পরকালে দেখে নেওয়ার হুমকি দেয়! এই ঈশ্বরদের সাথে প্যারারাল ঈশ্বরও আছে এই সমাজে। তারাও ঈশ্বরের মত, তাদেরও বিচার চাওয়া যায়না, তাদের বিরুদ্ধে অভিযোগও করা যায়না। এসব করলে তার প্রচন্ড রাগ করে। রাগে ক্ষোভে তারাও আইনের সকল সিস্টেম উলটপালট করে দিতে চায়। উপরের ঈশ্বরদের মন্দ দিক যেমন তাদের পূজারীরা আমাদের জানতে দিতে চায়না তেমনি এই ঈশ্বরদের নামও পর্যন্ত নিতে চায়না তাদের পাচাটা পূজারীরা!

ধনে ধান্যে পুষ্পে ভরা
আমাদের এই বসুন্ধরা!

হ্যাঁ, যত ধন আর সম্পদ আছে সব বসুন্ধরার মত ঈশ্বরদের পেটে ভরে আছে। তাদের পেট এখনো ভরে যাচ্ছে প্রতিনিয়ত। অবৈধভাবে অর্থ উপার্জন করতে গিয়ে এরা দেশের অর্থনীতিকে যেভাবে ম্যানুপুলেট করেছে, তাতে সাধারণ মানুষদের মৌলিক অধিকার গুলো প্রাপ্তি দুরূহ হওয়াসহ জীবনযাত্রার মান নিচে নেমে যাচ্ছে। এদের জালে আটকে যাচ্ছে সরকারের প্রশাসনসহ রাজনৈতিক দলগুলো। এরা যে খালি অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে তা না, বিপুল পরিমানে অনৈতিক ভাবে অর্থের মালিক হওয়ার জন্য এরা আরো অনেক ধরনের অন্যায়, অপরাধ করে থাকে। এইসব অন্যায় অপরাধকে জাস্টিফাই করার জন্য, ঢেকে দেওয়ার জন্য আবার একদল থাকে যারা নিজেরদের প্রফেশনকে, বিবেককে কলুষিত করতে দ্বিধা করে না। গত কয়েকদিন থেকে এই চিত্রটি বেশ ভালোভাবেই দেখা গেলো।

আমাদের মৌলিক অধিকার গুলোর মধ্যে যে পাঁচটি অধিকার আছে গত ৫০ বছরেও এই অধিকার গুলি ঠিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। পাঁচটি মৌলিক অধিকার গুলোর বাহিরে এখন আরেকটি অধিকার দরকার, সেটা হচ্ছে নিরাপত্তার অধিকার। অবশ্য পাঁচটি মৌলিক অধিকার ভালো ভাবে পূরণ করা গেলে নিরাপত্তা ব্যাপারটি এমনিতেই চলে আসতো। আমাদের যেহেতু অন্য মৌলিক অধিকার গুলি ঠিকভাবে পূরণ হচ্ছে না তাই অন্তত প্রশাসনের নাগরিকদের শক্ত হাতে নিরাপত্তা নিশ্চিত করা উচিত। আমাদের রাষ্ট্রপতি মৌলিক অধিকার গুলির সাথে এই জিনিসটি যুক্ত করে দেওয়ার উদ্যোগ নিতে পারে।
মানুষ তার জানমালের নিরাপত্তা ও সঠিক বিচার পাওয়ার অধিকার সরকারের কাছে রাখে। সমাজের প্যারালাল ঈশ্বরদের জন্য সরকার বেশিরভাগ সময় নাগরিকদের এই অধিকার ক্ষুন্ন করে। মানুষ দিন দিন হতাশ হচ্ছে সরকার প্রশাসনের কার্যকলাপে। সরকারের ভিতর আরেক প্যারারাল সরকার বোধহয় সবকিছু নিয়ন্ত্রণ করছে! এই প্যারালাল ঈশ্বর, প্যারালাল সরকার দ্রুততার সাথে জাতিকে সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তানের দিকে নিয়ে যাচ্ছে। এদেরকে থামানোর জন্য কোন ঈশ্বরের দ্বারস্থ হওয়া যায়?
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১২
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×