somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

রাশিয়া থেকে এই মুহূর্তে ক্রুড অয়েল কেনা ঠিক হবে?★★

০১ লা জুন, ২০২২ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া থেকে ভারত কিভাবে তেল আমদানী করছে সেটা জানার জন্য ভারতের কাছে পরামর্শ চেয়েছি। আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই মুহূর্তে বাংলাদেশের রাশিয়া থেকে ক্রুড অয়েল আমদানি করা সঠিক কাজ হবেনা। ভারত বিশাল রাষ্ট্র, ভারতের বাণিজ্যের আকার আমাদের তুলনায় বহুগুণ বেশি। এছাড়াও ভারত খাদ্য উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। আমেরিকার দেওয়া রাশিয়ার তেলের ওপরে নিষেধাজ্ঞা ভারত যতটা সহজে উপেক্ষা করতে পারবে আমাদের পক্ষে সেভাবে সম্ভব নয়। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের চেয়ে বেশি আমেরিকার উপর নির্ভরশীল। আবার ভারতের ওপর আমেরিকা বেশি চাপ সৃষ্টি করলে সেটা হিতে বিপরীত হতে পারে। তখন ভারত চীন সম্পর্কের উন্নতি কিংবা রাশিয়ার সাথে অর্থনৈতিক বাণিজ্যের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে।
অন্যদিকে বাংলাদেশ নিয়ে আমেরিকার এমন দুশ্চিন্তার আশঙ্কা নেই। বাংলাদেশকে চাইলে খুব সহজেই বিপাকে ফেলে দিতে পারবে তারা।

আরো কিছু ব্যাপার আছে, যেমন
■ভারত হলো আমেরিকার ১২তম বৃহত্তম রপ্তানি বাজার। অন্যদিকে বাংলাদেশ হলো ৬০তম। ভারতে প্রতিবছর আমেরিকা প্রায় ৩৫বিলিয়ন ডলারের পণ্য ও সেবা রপ্তানি করে। যেখানে বাংলাদেশে রপ্তানি হয় মাত্র ২বিলিয়ন ডলারের মত।
■ ভারত আমেরিকার ১০তম বৃহত্তম আমদানী বাজার। বাংলাদেশ যেখানে ৩৮তম! প্রতিবছর ভারত থেকে প্রায় ৬০বিলিয়ন ডলারের পণ্য ও সেবা যায় আমেরিকায়। যেখানের বাংলাদেশের যায় ৬বিলিয়ন ডলারের পণ্য।
■ আমেরিকার আমদানিকৃত কৃষিপণ্যের বাজার হিসেবে ভারত ১৪তম। যেখানে বাংলাদেশ থেকে সামান্য কিছু চা পাতা ও তামাক ছাড়া আমেরিকায় কোন কৃষি পণ্য রপ্তানি হয় না!
■ ভারতের বাজারে আমেরিকার সরাসরি বিনিয়োগ আছে প্রায় ৫০বিলিয়ন ডলারের মত এবং আমেরিকার বাজারে ভারতের সরাসরি বিনিয়োগ আছে ৬বিলিয়নের মতো। আর বাংলাদেশের বাজারে আমেরিকার বিনিয়োগ আছে ৫০০মিলিয়ন ডলার।
■ এদিকে বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় অর্ধেকই আমেরিকায় রপ্তানি হয় যার বাজার মূল্য ৫বিলিয়ন ডলারের কিছু বেশি। আবার বাকি অর্ধেক যায় ইউরোপের বাজারে, আর আমেরিকার এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তে অধিকাংশ ইউরোপের দেশ গুলো মেনে নিচ্ছে। তাই ইউরোপের বাজার নিয়েও ঝুঁকিতে পড়বে।

আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমেরিকার বড় বড় ফার্মাসিটিক্যাল কোম্পানি গুলোর মেনুফেকচারিং বেশিরভাগই ভারতে হয়ে থাকে। জরুরী মেডিসিন ও স্বাস্থ্যসেবার জন্য ভারত খুবই গুরুত্বপূর্ণ দেশ তাদের কাছে। তাই এই মুহূর্তে সবকিছু বিবেচনা করে এবং ভারতকে উদাহরণ ধরে রাশিয়া থেকে বাংলাদেশের ক্রুড ওয়েল আমদানী করা এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে আমার কাছে মনে হচ্ছে! কিন্তু টিভিতে আজ একটা টকশোতে দেখলাম বাংলাদেশের এক সাবেক রাষ্ট্রদূত বলছেন রাশিয়া থেকে এই মুহূর্তে কমদামে তেল আমদানির সুযোগ বাংলাদেশ চাইলে নিতে পারে।
এই বিষয়ে আমাদের ব্লগারদের অভিমত কি?
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:০০
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×