somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

ধর্মকে মানুষ বেশি করে আঁকড়ে ধরতে গিয়ে নিজের এবং অন্যের শরীরে আঁচড় বসিয়ে দিচ্ছে। ★★

২৪ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কয়েকদিন আগে বাড়িতে বেড়াতে গিয়েছি। বাড়িতে সাধারণত আমি ঈদ ছাড়া এত দিন থাকি না। এবার একটু দরকারে বেশি থাকা হয়ে গেছে। বাড়িতে থাকার সময় এবার দুটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। এবং উক্ত বিষয় দুটি আমাকে আসলে খুবই দুঃখ দিয়েছে।
প্রথম ঘটনাটি হচ্ছে, আমাদের এলাকার ঐদিকে আইসক্রিমওয়ালা তৈরি করা আইসক্রিম ফেরি করে বিক্রি করে। একটা সময় শুধু সুপারির সিজনে বিক্রি করতো। এখন প্রায় সারা বছরেই নাকি এইরকম আইসক্রিম বাড়ি বাড়ি এসে ফেরি করে বিক্রি করে। হঠাৎ করে দুপুরবেলা আমি মাইকে জোরে জোরে মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে পাই। বুঝতে পারি ওয়াজ আমাদের বাড়ির দরজায় বাজানো হচ্ছে। আম্মাকে ডেকে বললাম এই ভর দুপুরে এত জোরে ওয়াজ বাড়িতে কে বাজাচ্ছে? আম্মা বলল কেউ বাজাচ্ছে না, আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করতে এসেছে। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আইসক্রিমওয়ালা কবে থেকে আবার ওয়াজ বাজিয়ে আইসক্রিম বিক্রি করে? আম্মা বলল, গত দুই তিন বছর থেকেই তো এভাবে আইসক্রিম বিক্রি করে। আমি বললাম আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘন্টা বাজিয়ে এবং পরবর্তীতে গান বাজিয়ে আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করতে আসতো।
আম্মা বলতো বেশ কয়েকদিন আগে এমনই ছিল। হঠাৎ করে এলাকায় কোনো এক আইসক্রিমওয়ালা এরকম গান-বাজনা করে আইসক্রিম বিক্রি করার কারণে এলাকার কিছু ছেলে তাকে ধরে আচ্ছামতো মারধোর করেছে। তার আইসক্রিমের পেটি পানিতে ফেলে দিয়েছে। আর বলেছে গান বাজনা বা ঘন্টা বাজিয়ে যেন আর কখনো এই এলাকায় আইসক্রিম বিক্রি না করে। এরপর থেকেই সব আইসক্রিমওয়ালা ওয়াজ বাজিয়ে আইসক্রিম বিক্রি করা শুরু করে।

পরের ঘটনা, শুক্রবার দিন আমি জুমার নামাজ পড়তে মসজিদে গিয়েছি। যথারীতি জমায়েতের সাথে নামাজ শেষ করার পর বসে রইলাম। একটু দূর থেকে খেয়াল করলাম আমাদের আগের ইমাম সাহেব নেই। নতুন এক ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন এবং আজকেই সম্ভবত উনি প্রথম জুমার নামাজ এই মসজিদে পড়াচ্ছেন। তো নামাজ শেষে উনি বসে আছেন, কিছুক্ষণ পর মুসল্লীরা হুজুরকে মোনাজাত দেওয়ার জন্য বলল। হুজুর চুপ করে ছিলেন, একপর্যায়ে মুসল্লীরা জোরাজুরি করতে শুরু করলো। এবার হুজুর বললেন, “সম্মিলিতভাবে মোনাজাত করা বিদ'আত, আমি এভাবে মুনাজাত করাতে পারবো না। আপনারা নিজেরা নিজেরা মোনাজাত করে নিন।”
স্বাভাবিকভাবেই সামনের কাতারে বসে থাকা আমাদের এলাকার বেশ কয়েকজন মুরুব্বী উনাকে বারবার অনুরোধ করতে লাগলো। একপর্যায়ে বললো, আপনি যদি মোনাজাত না করেন আগামী জুম্মার নামাজ থেকে আপনারা নামাজ পড়ানোর দরকার নেই। অগত্যা বেচারা ইমাম দু'হাত তুলে মোনাজাত ধরলো, অল্প কিছু দোয়া পড়ে শেষে উনি বললেন, “হে আল্লাহ আমি এই মুসল্লিদের জোরাজুরিতে এ কাজ করতে বাধ্য হলাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং এদের হেদায়েত দান করো।”
আমি আল্লাহর কাছে তার এই ফরিয়াদ শুনে খুব অবাক হলাম এবং মনে মনে হাসিও পেলো মোনাজাতের ভিতরে। এরপরের শুক্রবার পর্যন্ত অবশ্য আমি বাড়িতে ছিলাম না। উনাকে কি ইমামের চাকুরীতে রাখা হয়েছে কিনা সেটা ফোন করে জানলাম, উনি নাকি নিজেই আর আসেননি নামাজ পড়াতে!
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪৮
১৯টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×