somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

ভোটের অনুপাত নয়, সংসদে দক্ষ ও কার্যকর সংসদ সদস্য জরুরি।

২৯ শে জুন, ২০২৫ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমানে অনেকেই প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) বা ভোটের অনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির পক্ষে কথা বলছেন। তাদের মূল যুক্তি, এতে নাকি সংসদে প্রত্যেক ভোটারের প্রতিনিধি থাকবেন। বিষয়টি শুনতে যতটা চমকপ্রদ, বাস্তবতা ততটাই জটিল। মূলত, তারা সংসদ সদস্যের প্রকৃত দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে পরিপূর্ণভাবে না জেনেই এ ধরনের দাবি করছেন।

একজন সংসদ সদস্যের প্রধান কাজ হলো সংসদে জনস্বার্থসংশ্লিষ্ট বিল উত্থাপন ও তাতে মতামত প্রদান করে ভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা। এখন ধরুন, একটি গুরুত্বপূর্ণ বিল সংসদে তোলা হলো এবং সেটি ১৫১ জন এমপির ভোটে পাস হলো, বাকি ১৪৯ জন এমপি এই বিলে বিরোধিতা করলেন। প্রশ্ন হলো, বাকি ১৪৯ জন এমপির ভোটের কী মূল্য থাকলো?

এখন আপনি যদি বলেন, এ ১৪৯ জন তো PR পদ্ধতিতে বিশাল একটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এসেছেন, তাহলে সেই জনগোষ্ঠীর মতামতের প্রতিফলন সংসদে কোথায়?
বাস্তবে দেখা যাচ্ছে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তে সংখ্যালঘু মতামত কার্যকর প্রভাব ফেলতে পারছে না। তাহলে এখানে PR পদ্ধতির নামে যেটা হচ্ছে, সেটা তো এক ধরনের বিভ্রান্তি—"যে লাউ, সে কদুই!"

ঠিক একই ধরণের ঘটনা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে দেখতে পাই। সেখানে যদি একটি পার্টি কোনো রাজ্যে মাত্র এক ভোট বেশি পায়, তাহলে পুরো ইলেক্টোরাল ভোট সেই পার্টির ঝুলিতে চলে যায়। বিপরীত পক্ষ যে লক্ষ লক্ষ ভোট পেয়েছে, তা কার্যত মূল্যহীন হয়ে পড়ে। এটাই বাস্তবতা।
সুতরাং, নির্বাচনে ভোটের অনুপাত নয়, বরং সংসদে ভোটের কার্যকারিতা এবং আইন প্রণয়নের বাস্তব কাঠামো বোঝাটাই বেশি গুরুত্বপূর্ণ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২৫ সকাল ১১:০২
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×