somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

ব্রেকিং নিউজঃ সত্তর ও আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর ই্ন্তেকাল

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের আধুনিক গানের অন্যতম শিল্পী, সংগীত পরিচালক এবং সুরকার মোহাম্মদ আলী সিদ্দিকী আজ ৪ নভেম্বর'১৪ রোজ মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজিউন)।কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে।


বাংলাদেশের আধুনিক গানের অন্যতম কণ্ঠ শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী ১৯৪৪ সালের ২রা ফেব্রুয়ারি নেত্রকোণা জেলায় জন্মগ্রণ করেন। ১৯৭৩ সালের ২৮শে মার্চ সুরাইয়া সিদ্দিকীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ষাট, সত্তর ও আশির দশকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে গান গাইতেন মোহাম্মদ আলী সিদ্দিকী। ১৯৬০ সাল থেকে তিনি রেডিও আর চলচ্চিত্রে গান গাইতে শুরু করেন। ২০৬টি চলচ্চিত্রে তার গান শোনা গেছে। গানের সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। বাংলা গানের পাশাপাশি উর্দু গানও করেছেন তিনি। তার কালজয়ী অসংখ্য গানের মধ্যে ওই দূর দূর দূরান্তে, হেসে খেলে জীবনটা যদি চলে যায়, হৈ হৈ হৈ রঙিলা রঙিলা রে, শোনো গো রুপসী ইত্যাদি উল্লেখযোগ্য। সংগীত জীবনে জাতীয় পুরষ্কার ছাড়াও অসংখ্য পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হন তিনি। এসবের মধ্যে রয়েছে দীনেশ পদক, বন্ধন লাইফটাইম এ্যাচিভমেন্ট, শিল্পকলা একাডেমি থেকে সংগীত ও নাট্যকলা পুরষ্কার প্রভৃতি।


বরেণ্য কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর শারিরীক সমস্যার কারণে গত ২০ অক্টোবর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। তার স্ত্রী সুরাইয়া সিদ্দিকী জানান, তিন বছর আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগেছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী। তার ডায়াবেটিকস আর কিডনিজনিত রোগও ছিল। কয়েকদিন ধরেই স্বাভাবিক খাবার খেতে পারছিলেন না তিনি। এ কারণে রক্তের শর্করা নিচের দিকে নেমে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরই ধারাবাহিকতায় আজ সকাল ৯টায় ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সুরাইয়া সিদ্দিকী, তিন মেয়ে এ্যানী সিাদ্দকী, রেনি সিদ্দিকী এবং গিনি সিদ্দিকী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীর মৃত্যুতে আমরা শোকাহত। তার রুহের মাগফেরাত কামনা করছি
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

×