গজল সম্রাট তালাত মাহমুদের ১৮তম মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি
০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হিন্দি, তথা হিন্দি সিনেমার উর্দু গানের, বিশেষত গজলের কিংবদন্তি কণ্ঠশিল্পী তালাত মাহমুদ। সুমধুর, মসৃণ সুরেলা কণ্ঠে তাঁর গীত গজল তাঁকে 'গজল সম্রাট' উপাধি এনে দিয়েছিলো। হিন্দি সিনেমার প্লে-ব্যাকে গজলের জনপ্রিয়তা এসেছিল তালাতের হাত ধরেই। পাশাপাশি, সুদর্শন ও সুপুরুষ তালাত মাহমুদ তাঁর সময়ে বেশ কিছু হিন্দি সিনেমায় নায়কের ভুমিকায় অভিনয় করেছিলেন। ১৯৪৭ সালে ভারত উপমহাদেশ ভাগ হলো। সেই সময়ে বাংলার জনতা তার মুখে শুনলো ‘দু’টি পাখি দুটি তীরে মাঝে নদী বহে/ছিড়িল বীণার তার মুছে গেল পরিচয়’। এ গান তখন নয়, এখনও তামাম জনতার মুখে মুখে রয়েছে। সম্ভবত বাঙালিরা এ গান কোনো দিন ভোলতে পারবে না। ১৯৬০ এ তিনি কিছু সময়ের জন্য ঢাকায় এসে চলচ্চিত্র পরিচালক এহতেশামের 'রাজধানীর বুকে' ছায়াছবিতে আমদের সিনেমার ইতিহাসের দুটি কালজয়ী গানে ( তোমারে লেগেছে এত যে ভালো/ চাঁদ বুঝি তা জানে, এবং আমার সে গান) কণ্ঠদান করেন। সেসময়, তালাত মাহমুদ পাকিস্তানের নাগরিকত্ব গ্রহন করে ঢাকায় থেকে যাওয়ার পরিকল্পনা করেও, পরবর্তীতে মত বদলিয়ে ভারতেই ফিরে যান। আজ কিংবদন্তি কণ্ঠশিল্পীর ১৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের ৯ মে মৃত্যুবরণ করেন তালাত মাহমুদ। গজল সম্রাট তালাত মাহমুদের মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি।
গজল সম্রাট সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করতে পারেন।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন