লাশ (কবিতা)
০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাশ (কবিতা)নূর মোহাম্মদ নূরু
যে ছিলো প্রিয়জনের অতি আপন জন
সেই মানুষটি লাশ হয়ে ঝড়ায় ক্রন্দন,
কখন কে যে লাশ হবে নাইকো কারো জানা,
মৃত্যুদূত লাশ বানাতে কখন যে দেয় হানা।
রাস্তা গাড়ী আকাশ পথে নিরাপত্তা নাই,
লাশের মিছিল দিনে দিনে বাড়তে আছে তাই।
প্রতিদিনই বাড়ছে সংখ্যা সবখানেতে ত্রাস,
মানুষ হয়ে মানুষ মেরে বানায় যখন লাশ।
আজকে আমি মানুষ বটে কাল যদি হই লাশ,
দ্বায়িত্বটা কেউ নিবেনা বাড়বে দীর্ঘশ্বাস।
যাদের যাবে তারাই বোঝে লাশ হবার জ্বালা,
আর কতকাল লাশের তরে এমন অবহেলা।
নিরাপত্তা দেবার কথা ভুলে গেছে তারা,
মোটা অংকের বেতন ভাতা তুলে নিচ্ছে যারা।
দ্বায়িত্বটা ভুলে গেলে এমনই হয় হাল,
আজ আমি লাশ হয়েছি তুমি হবে কাল।প্রকাশকালঃ ৩ জুন ২০১৮ইং
উৎসর্গঃ যুবলীগ নেতা একরামুল হকের দুই কিশোরী কন্যাকে
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন