গাঁয়ে মানেনা আপনি মোড়ল!!
০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ে মানেনা আপনি মোড়ল!নূর মোহাম্মদ নূরু
কি হনু'রে ভাবখানা তার সব কিছুতে মাদবরী
কেউ তাকে না পুছিলেও দাওয়াত নেয় অন্য বাড়ী,
খেয়ে দেয়ে আঙ্গুল চাটে বলে মজা পেলাম না
এমন হলে ভালো হতো কেন সেটা দিলাম না।
কয়লার ময়লা দূর হয়না সাবানে তা কাঁচিলে,
মানব জনম হয়কি সফল হাজার বছর বাঁচিলে?
কেউ যদিও সামনে থেকে করে নানা তোষামদ
পিছনেতে তারাই আবার দিচ্ছে তাকে অপবাদ।
নিজের বেলা ষোল আনা উশুল করা তার স্বভাব
জ্ঞান গরিমা কথা বার্তায় শালীনতার খুব অভাব।
এসব নিয়ে সুধী জনের সমালোচনা শোনা যায়,
তাতেও তার বুদ্ধি-শুদ্ধি হাটুর নীচে পড়ে রয়।
বয়স বাড়ে স্রোতের মতো কমেছে তার চোখের জোর,
চাঁদকে ভাবে সূর্য বুঝি দিচ্ছে এক নতুন ভোর।
গোপীগণের চোখ ইসারার মানে বোঝেন ভিন্নটা,
ধপাস করে নীচে পরে বিষিয়ে তোলেন জীবনটা!
গায়ে মানেনা আপনি মোড়ল কাহাতক আর সহ্য হয়,
ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ কতইবা আর শোনা যায়!
ধমক দিলে ম্যাওপ্যাও করে ভিন্ন সুরে কথা কয়,
কেউ তাকে যেতে বলে কথাতো আর মিথ্যা নয়।
বলি তোমার বয়স হয়েছে এসব তোমার মানায় না,
ডিজিটাল পোলাপানে তোমায় কিন্তু ছাড়বেনা।
কোমড় বেধে লেগে আছে এখানেতে অনেক জন,
যে কেরেই রুখবে তোমায় করেছে তারা মরণ পণ।
তাইতো বলি সময় আছে ভবো নিজেকে নিয়ে,
সবার মতো সুবোধ হয় মাতুব্বরি বাদ দিয়ে।
তা না হলে সবই যাবে দেখবে চোখে আঁধার
বিড়াল কি আর করতে পারে যে কাজটি গাধার!প্রকাশকালঃ ৪ জুন ২০১৮ ইং
উৎসর্গঃ প্রিয় ব্লগার ওমেরা'কে
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন