যানজট (কবিতা)
০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যানজট (কবিতা)নুর মোহাম্মদ নূরু
যানজটে নাকাল মানুষ ব্যস্ত শহর ঢাকায়
চলতে গিয়ে আটকে গেছে সময় গাড়ীর চাকায়।
হাজার গাড়ী এই ঢাকাতে আরো বেশী চাই
দিনে দিনে বাড়ে গাড়ী রাস্তা বাড়ে নাই।
স্কুল কলেজ অফিস গামী মানুষ হাজার হাজার
প্রতিদিনই নষ্ট যে হয় সময় স্বাস্থ্য তাহার।
অসময়ে আফিস গিয়ে কাজের ক্ষতি করে
শিক্ষাথীদের ক্লাস কামাই দেরী হবার তরে।
বিপদ আপদ অনেক কিছু সাথে আরো আছে
মিটিং মিছিল দাঙ্গা ফ্যাসাদ যদি লাগে পাছে।
পথ চলা দায় হয়ে যায় থমকে থাকে গাড়ী
সময় সে তো বয়েই চলে ফেরা হয়না বাড়ি।
এমন ভাবে চলতে গেলে এগুবেনা দেশ
কাজের ক্ষতি ব্যবসা পাতি হয়ে যাবে শেষ।
সময় যাতে নষ্ট না হয় পড়ে যানের জটে
সমাধান বার করুন বুদ্ধি যাদের ঘটে।
সময়মতো অফিস কাজে আসতে পারা চাই
তা না হলে উন্নয়নের পাতে পড়বে ছাই।
গলাবাজি যতই করো কাজ হবেনা কিছু
যাতায়াতটা সহজ করো দুঃখ ছাড়বে পিছু।প্রকাশ কালঃঢাকাঃ বুধবার ৬ জুন ২০১৮ ইং
উৎসর্গঃ মন্ডল ভাইয়ের চন্দ্রাবতীকে
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন