কত আর লাশের মিছিল! (কবিতা)
১০ ই জুন, ২০১৮ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর কত লাশের মিছিল! (কবিতা)নূর মোহাম্মদ নূরু
মানুষগুলো লাশ হয়ে যায় আগুন আর পানিতে,
কীযে তাদের অপরাধ পারছিনা তো জানিতে!
দগ্ধ হয়ে লাশ হয়ে যায় হিংসা হানা-হানিতে,
লঞ্চ ডুবিতে মানুষ মরে পদ্মা মেঘনার পানিতে।
শিশু থেকে আবাল বৃদ্ধ কেহ নাহি রক্ষা পায়,
তরতাজা মানুষ গুলো নিমিষে লাশ হয়ে যায়।
রাজনীতির হানা-হানি লঞ্চ চালকের অবজ্ঞায়,
হয়ে ওঠে বাতাস ভারি কে নেবে ইহার দ্বায়?
আর কত এই লাশের বহর দেখতে হবে প্রতিদিন
নেতা নেত্রী ধান্দাবাজরা এবার এসব ক্ষ্যান্ত দিন।
যাদের স্বজন লাশ হয়েছে তোমাদেরই ইসা্রায়,
তারা বোঝে কত জ্বালা তোমাদের কি আসে যায়?
ছেলে কাঁদে মেয়ে কাঁদে, কাঁদে বৃদ্ধ মা বাবা'য়
যাদের স্বজন লাশ হয়েছে হিংসা আর অবহেলায়।
আর করোনা স্বজন হারা বাঁচতে যে চা্ই এ ধরায়,
লাশের সারি দেখে যেন চোঁখে জল আর না গড়ায়।প্রকাশকালঃঢাকাঃ রবিবার ১০ জুন ২০১৮ ইং
উৎসর্গঃ বিভিন্ন দূর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৮ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন