এটিএন নিউজের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরকার ফিরোজের প্রায়ণে আমরা শোকাহত
২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব ও এটিএন নিউজের প্রধান উপদেষ্টা সরকার ফিরোজ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাজধানীর ‘বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল’-এ তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। বিকেল ৩টায় এটিএন নিউজ কার্যালয়ে প্রথম নামাজে জানাজা এবং বাদ আসর ধানমন্ডি ঈদগাহ মসজিদে দ্বিতীয় নামাজে জানাজার পর শাহজাহানপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘ ৫০ বছর দেশের টেলিভিশন মাধ্যমের সাথে যুক্ত ছিলেন সরকার ফিরোজ।
তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।দীর্ঘ ৫০ বছর দেশের টেলিভিশন মাধ্যমের সাথে যুক্ত ছিলেন সরকার ফিরোজ। তিনি ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রের (এখনকার বিটিভি) একজন ঘোষক ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশনের ট্রান্সমিশনের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন বিটিভিতে কাজ করে সেখান থেকে অবসর নেওয়ার পর যুক্ত হন দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। ২০১২ সালের নভেম্বরে দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজে উপদেষ্টা হিসেবে যোগ দেন। খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রে ববিতার বিপরীতে অভিনয় করেছেন তিনি। এছাড়া তিনি আরো কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মৃত্যুর আগে তিনি ধানমন্ডি বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
টিভি ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা সরকার ফিরোজের প্রায়ণে আমরা শোকাহত।নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী[email protected]
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন