ভোটরঙ্গ (ছড়া)
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোটরঙ্গ (ছড়া)নূর মোহাম্মদ নূরুবলছে কেউ যেমন করেই ভোটে জেতা চাই,
ভুলে গেছে তারা বুঝি আগের দিন আর নাই।
জেতাটা কী এতই সোজা ভোটা-ভুটির খেলায়,
পিছন কথা স্মরণ করো যা খুয়েছো হেলায়।
মানুষ এখন সবই বোঝে কে আসল কে নকল,
সুজন সে যে পাশে থাকে সয়ে সকল ধকল
লম্বা কথা বলে ভোটে জেতা যাবেনা,
মিষ্টি কথা জনগণ আর কানে নিবেনা।
যদি থাকে জন-সেবার কিছু তোমার ঝোলায়,
তরে যেতে পারো তবে ভোটের রঙ্গ মেলায়।
তা না হলে বড় কথা মুখেই থেকে যাবে,
ভোটের হাটে দাম না পেয়ে জামানত খোয়াবে।
বড়াই করা ভালো নয় শোন পূণ্যবান,
ভালো করো তবেই তোমায় চাইবে জনগণ।
এক মাঘে শীত যাবেনা মনে রেখ সদা,
নীতিকথা শুনে তুমি রাগ করোনা দাদা।প্রকাশকালঃঢাকাঃ
বৃহস্পতিবার ৬ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন